এপ্রিল মাস কেমন কাটবে বৃষ রাশির, দেখে নিন

Published : Apr 07, 2021, 09:34 AM IST
এপ্রিল মাস কেমন কাটবে বৃষ রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ এপ্রিল মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের জীবনে উত্থান পতন খুব কম। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই।  এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। 

আরও পড়ুন- বুধবার ৪ রাশির প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে, দেখে নিন আপনার রাশিফল 

বৃষ রাশি নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে। এপ্রিল মাসে বৃষ রাশির পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন- এই সপ্তাহে ৪ রাশির ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা রয়েছে, দেখে নিন আপনার কেমন কাটবে এই সপ্তাহ 

এই মাসে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। সারা মাসে অর্থাভাবে কাটতে পারে।  ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের জীবন ভালোই থাকবে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল