কুনজরের ফাঁদে পড়ে এদের জীবন হয় তছনছ! এই পাঁচ রাশি শত্রুকে চিনতে ব্যর্থ হন

Published : Aug 13, 2026, 10:32 AM IST

কুনজর কিছু রাশির ওপর মারাত্মক প্রভাব ফেলে। জ্যোতিষ মতে, মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মীন রাশির জাতকরা তাদের নির্দিষ্ট স্বভাবের কারণে সহজেই অন্যের খারাপ নজরের শিকার হন, যা তাদের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।

PREV
16

কুনজর বড়ই মারাত্মক। তবে, সকলের ওপর এর প্রভাব সমান নয়। কেউ বেশিই খারাপ ফল পান, কিছু মানুষের ক্ষেত্রে কুনজর তেমন জাঁকিয়ে বসতে পারেনা। আজ রইল পাঁচ রাশির কথা। এরা দুর্ভাগ্যবশত খারাপের দলেই আছে। খারাপ নজরে পড়তে এদের বেশি সময় লাগে না। দেখে নিন তালিকায় কে কে।

26

মিথুন রাশি

মিথুন রাশির জাকতজাতিকারা সকলের সঙ্গে মিশতে পারেন। কার মনে কী চলছে সেটা না জেনে এরা মনের কথা বলে ফেলেন। নিজের গোপন কথা বলতেও এরা দুবার ভাবেন না। এরা খোলা মনের মানুষ। আর এই স্বভাবের কারণে লোকের কুনজরে পড়েন। শত্রুর কুনজরের ফাঁদে পড়ে এদের জীবন হয় তছনছ।

36

কর্কট রাশি

শত্রুর কুনজরের ফাঁদে পড়ে কর্কট রাশির জীবন হয় তছনছ। এরা তোষামোদপ্রিয় মানুষ হন। কেউ এদের প্রশংসা করলে এরা গলে যান। এরা আবেগে ভাসেন। আর এই আবেগের বসে সঠিক মানুষ চিনতে পারেন না। সে কারণে কুনজরের ফাঁদে পড়েন।

46

সিংহ রাশি

যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন সিংহ রাশির জাতক জাতিকা। নিজের বড়াই নিজেই করেন। এদের এই স্বভাব অনেকের অপছন্দ। আর নিজের দোষেই এরা অন্যের কুনজরে পড়েন। সিংহ রাশির ব্যক্তিদের এই স্বভাবই এদের মারাত্মক ক্ষতি করে।

56

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিরা চট করে খারাপ নজরের শিকার হন। এরা নিজে থেকে কারও কাছে জাহির করেন না। তবে, এদের কার্যক্ষমতা দেখে অনেকেই ঈর্ষা করেন। ফলত বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা অন্যের কুনজরে পড়ে।

66

মীন রাশি

মীন রাশির ছেলে মেয়েরা সংবেদনশীন হন। এদের আধ্যাত্মিক জ্ঞান অনেক থাকে। এবার কোনও খারাপ শক্তির দ্বারা চট করে প্রভাবিত হয়ে পড়েন। চট করে অন্যের কু নজরে পড়েন এরা।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories