
শাস্ত্র মতে, দুই উল্লেখযোগ্য রাশি হল রাহু ও কেতু। এই দুই গ্রহের শারীরিক কোনও অস্তিত্ব নেই। শাস্ত্রে কেতু-রাহুর কৃপা যদি কারও ওপর থাকে তাহলে সেই ব্যক্তি সর্ব সুখের অধিকারী হন। শাস্ত্র মতে, রাশিচক্রের পাঁচ রাশির সঙ্গে রাহু কেতুর খারাপ প্রভাব ভোগ করার আশঙ্কা এঁদের বেশি। কোন পাঁচ রাশির সঙ্গে রাহু-কেতুর সম্পর্ক ভালো নয়?
মেষ রাশি
মঙ্গলের রাশি মেষ রাগু-কেতু দুর্বল হলে এঁদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা লোপ পায়। এই রাশির জাতক-জাতিকারা ভেবেচিন্তে কাজ করেন না। হঠকারিতায় যা ঠিক মনে করেন, তা-ই করে ফেলেন। মেষ জাতক-জাতিকারা নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে নিয়ে থাকেন। নিজের মতো সময় কাটাতে পারেন। এই সময় বিষণ্ণতা দেখা দেবে। আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন এই সময়।
কর্কট রাশি
রাহু কেতুর কুপ্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকারা আবেগ রাখুন নিয়ন্ত্রণে। পারিবারিক শান্তি থাকে না। অনিদ্রা দেখা দিতে পারে। সতর্ক থাকুন এই রাশির জাতক জাতিকারা।
সিংহ রাশি
রাহু-কেতুর কুপ্রভাবে প্রচুর পরিশ্রম করে ফল পান না। এই সময় রাতারাতি ভেস্তে যায়। সিংহ জাতক-জাতিকাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান পাবেন। শারীরিক দিক থেকে নানান সমস্যা হতে পারে।
বৃশ্চিক রাশি
রাহু-কেতু বৃশ্চিক রাশিতে খারাপ স্থানে থাকলে আকস্মিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। এই সময় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এই সময় রাগ ও জেদ অধিক হতে পারে। এই সময় আর্থিক দিক থেকে মারাত্মক ক্ষতি হতে পারে। আশঙ্কা দেখা দিতে পারে।
মীন
মীন জাতক জাতিকাদের রাহু কেতুর কুপ্রভাবে মতিভ্রম ঘটে। ঠিক ভুল বিচারের ক্ষমতা লোপ পেতে পারে। ধার্মিক কার্যকলাপ থেকে মন উঠে যেতে পারে। এই সময় রাহু-কেতু মীন জাতক জাতিকাদের বুদ্ধিনাশ ঘটাতে পারে।