এই চার রাশির ছেলে মেয়েদেরা সব সময় নিজের সিদ্ধান্তে অনর থাকেন, বড্ড জেদি স্বভাবের হন

Published : May 22, 2022, 03:33 PM IST
এই চার রাশির ছেলে মেয়েদেরা সব সময় নিজের সিদ্ধান্তে অনর থাকেন, বড্ড জেদি স্বভাবের হন

সংক্ষিপ্ত

প্রতিটি রাশির আলাদা আলাদা চিহ্ন। আলাদা আলাদা গ্রহ দ্বারা শাসিত। এই কারণে আমরা সকলে একে অন্যের থেকে আলাদা। কেউ শান্ত তো কেউ চঞ্চল। কেউ ধূর্ত তো কেউ বোক। এমনই কে কতটা জেদি হবে তাও নির্ভর করে ব্যক্তির রাশির ওপর। আজ রইল চারটি রাশির হদিশ। শাস্ত্র মতে, এই চারটি রাশির জাতক জাতিকারা বড্ড জেদি হন। চিনে নিন এরা কারা। 

বৈদিক জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশির উল্লেখ আছে। প্রতিটি রাশির আলাদা আলাদা চিহ্ন। আলাদা আলাদা গ্রহ দ্বারা শাসিত। এই কারণে আমরা সকলে একে অন্যের থেকে আলাদা। কেউ শান্ত তো কেউ চঞ্চল। কেউ ধূর্ত তো কেউ বোক। এমনই কে কতটা জেদি হবে তাও নির্ভর করে ব্যক্তির রাশির ওপর। আজ রইল চারটি রাশির হদিশ। শাস্ত্র মতে, এই চারটি রাশির জাতক জাতিকারা বড্ড জেদি হন। চিনে নিন এরা কারা। 
মেষ রাশি- রাশি চক্রের প্রথম রাশি হল মেষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। মেষ রাশির ছেলে মেয়েরা তেজী, স্পষ্টবক্তা স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা বড্ড জেদি হনা। এরা নিজেরা যা মনঃস্থির করেন তাই করে থাকেন। এদের সিদ্ধান্ত বদল করা বেশ কঠিন। রাশি চক্রের এই রাশির থেকে সাবধান। 

সিংহ রাশি- রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির ছেলে মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। তেমনই এরা খুবই জেদি হন। এরা নিজেরা যা ঠিক করেন, তাই করেন। এরা সহজে কারও কথায় নিজেদের মত বদল করেন না। তাই সিংহ রাশির ছেলে কিংবা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে তাদের এই স্বভাব প্রসঙ্গে অবগত থাকুন।

কন্যা রাশি- সিংহ ও মেষ রাশির সঙ্গে বিস্তর মিল আছে কন্যা রাশির ছেলে মেয়েদের। এরাও খুব জেদি স্বভাবের হয়ে থাকেন। রাশি চক্রের ষষ্ঠ রাশি হল কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। শাস্ত্র মতে, উদ্যমী, আনন্দপ্রিয় ও হাস্যকৌতুক স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েদের জেদ খুব। এরা  নিজেদের সিদ্ধান্তে সব সময় অটুট থাকেন। 

বৃশ্চিক রাশি- রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিকেরও প্রচুর জেদ হয়। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা একেবারেই আপোশ করতে পছন্দ করেন না। কোনও ভাবেই নিজের নেওয়া সিদ্ধান্তের বদল করেন না। মঙ্গলের প্রভাব সব সময় থাকে এই রাশির ওপর। মঙ্গল প্রধান ব্যক্তিরা জেদি হয়ে থাকেন। মঙ্গলের অশুভ প্রভাব থাকলে ব্যক্তি দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকেন। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের, স্বভাবে বড্ড জেদি হন এরা। 

আরও পড়ুন- প্রসাদ হিসেবে দেওয়া হয় সোনা-রুপোর গয়না-টাকা! জানুন আশ্চর্য এই মহালক্ষ্মী মন্দির সম্পর্কে

আরও পড়ুন- মেষ থেকে মীন- কোন রাশির কেমন যাবে গোটা সপ্তাহ, এক নজরে দেখে নিন সাপ্তাহিক রাশিফল

আরও পড়ুন- ১০১ বছর পরে শুভ যোগ তৈরি হয়েছে এই পাঁচ রাশির জন্মকুন্ডলীতে, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাবেন এঁরা
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল