শুক্রবার মাটির পাত্রে সাধারন এই কাজ, ফিরবে আপনার আর্থিক ভাগ্য

Published : Jan 16, 2020, 12:40 PM IST
শুক্রবার মাটির পাত্রে সাধারন এই কাজ, ফিরবে আপনার আর্থিক ভাগ্য

সংক্ষিপ্ত

আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে রত্ন ধারণে সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেকেরই রত্ন ধারণ সম্ভব হয় না অর্থ সম্পর্কিত সমস্যা কাটিয়ে উঠতে মাটির পাত্রে পালন করুন এই নিয়মগুলি সমস্ত আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সহজেই

আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। জীবনের এই সমস্যাগুলোকে সহজেই কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন। তবে রত্ন ধারণে সমস্যা কাটিয়ে ওঠা গেলেও অনেকের পক্ষেই সব সময় রত্ন ধারণ সম্ভব হয় না। একই সঙ্গে গ্রহ প্রতিকারের জন্য প্রয়োজন প্রচুর পরিমান অর্থের, যা সকলের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত কিছু ছাড়া এমন কিছু নিয়ম আছে যাতে সহজেই আপনি নতুন বছরে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন।

আরও পড়ুন- জানুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, দেখে নিন

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রবারে কয়েকটি বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্থ সম্পর্কিত সমস্যা কাটিয়ে উঠতে পালন করুন এই নিয়মগুলি। এর ফলে সমস্ত আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সহজেই। দীর্ঘদিন ধরে আর্থিক মন্দার কারণে অশান্তি চলছে। অর্থ উপার্জন হলেও তা ধরে রাখা সম্ভব হচ্ছে না। এমন সমস্যায় রয়েছে অনেকেই। জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু সাধারণ উপায় রয়েছে, শুক্রবার যেগুলি পালন করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমে, দূর হয় আর্থিক বাধা। জেনে নেওয়া যাক নিয়মগুলি।

আরও পড়ুন- কেমন কাটবে বৃহস্পতিবারের সারাদিন, দেখে নিন আজকের রাশিফল

পর পর চারটি শুক্রবার এই নিয়ম পালন করতে হবে। এর জন্য প্রয়োজন মাটির একটি ছোট কলসি। মাটির ওই কলসিতে এক ঘটি মতো জল ঢালুন। তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। এবারে এই কলসিটি বাড়ির সদর দরজার সামনে একটি নিরাপদ জায়গায় রাখুন যাতে ভেঙে না যায়। সন্ধ্যেবেলা সূর্যাস্তের আগে কলসিতে রাখা জল বাড়ি থেকে দূরে কোনও একটি গাছের গোড়ায় ঢেলে দিন। খেয়াল রাখবেন, গাছের গোড়ায় জল ঢালার সময়ে যাতে তা কোনওভাবে পায়ে না লাগে। মাটির ওই কলসিটি কোনও দুঃস্থকে দান করে দিন। বাড়ি ফিরে পরিষ্কার জলে হাত-মুখ ধুয়ে ফেলুন। পর পর চারটি শুক্রবার এই নিয়ম পালন করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে ফিরবে আর্থিক ভাগ্য। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Numerology: এই তারিখে জন্মালে সরকারি চাকরির যোগ প্রবল, সঙ্গে খ্যাতি-সম্মান!
Venus Transit 2026: শুক্রের গোচরে খুলবে ৪ রাশির ভাগ্য, হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স