সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকা, সপ্তাহে সামাজিক কাজ অনেকটাই বেড়ে যাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন। এই সময় মনের মানুষের খোঁজ পেতে পারেন। এই সময় ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা সফল হবে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
এই সপ্তাহে আপনার ক্ষমতার সঠিক ফল পাবেন। এই সময় কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ দেখা দিতে পারে। এই সময় রাগ আপনার ক্ষতি করবে। পাশাপাশি সমাজসেবামূলক কাজে আগ্রহ বাড়বে।
25
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
এই সপ্তাহে কোনও মহিলা বন্ধু আপনার আবেগে সুযোগ নিতে পারে। এই সময় কঠোর সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই সময় নিজের চেহারা ও ব্যক্তিত্ব পরিবর্তনের দিকে খেয়াল রাখুন। সপ্তাহের শেষ দিকে কোনও শুভ খবর পেতে পারেন।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
যে বন্ধু বেশ কিছুদিন ধরে অসুস্থ তার খোঁজ নিতে ভুলবেননা। এই সময় দীর্ঘদিনের আটকে থাকা কাজে আসবে গতি। এই সময় বড় ব্যবসার চুক্তি সাক্ষর করতে পারেন। নিজেপ শখ পূরণ করতে পারবেন এই সময়।
35
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকা, নতুন দায়িত্ব পেতে পারেন এই সময়। এ সময় কর্মক্ষেত্রে হবে উন্নতি। এই সময় সন্তানের থেকে কোনও ভালো পরামর্শ পাবেন। এই সময় অতিরিক্ত কাজের চাপ হতে পারে।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকা, এই সপ্তাহে কাজের নতুন সুযোগ আসবে। এই সময় বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সাহায্য পেতে পারেন। এই সময় ধর্মীয় বা পারিবারিক আচর-আচরনে যোগ দিতে পারেন।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকারা গুরুত্বপূর্ণ কাজ ফেলে না রেখে দ্রুত পদক্ষেপ নিন। আর্থিক সমস্যা সমাধান হবে। এই সময় ব্যবসার কাজে সতর্ক হন। এই সময় ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকারা নতুন কাজে যোগ দিতে পারবেন। এই সময় স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময় সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এই সময় অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন।
55
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকারা তাড়াহুড়ো না করে সব কাজ ধীর গতিতে চলুন। আবেগনঘন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে অত্যন্ত কৌশলী ও বিচক্ষণ হন। এই সময় ব্যক্তিগত চাহিদা বাড়তে পারে। নতুন ভাবনা গ্রহণ করতে পারেন।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.