তালিকায় প্রথমে রয়েছে Bajaj Platina 100, যা দুর্দান্ত মাইলেজের জন্য পরিচিত। এই বাইকে একটি ১০সিসির ইঞ্জিন রয়েছে, যা ৭.৯ এইচপি পাওয়ার এবং ৮.৩ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটির এক্স-শোরুম দাম ৬৬,০১৫ টাকা। এরপর আসছে Honda Shine 100। যা হন্ডার সবচেয়ে সস্তা বাইক। এতে একটি ৯৮.৯৮সিসির ইঞ্জিন রয়েছে, যা ৭.৩৮ এইচপি পাওয়ার এবং ৮.৪০ এনএম টর্ক উৎপন্ন করে। সম্প্রতি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে কোম্পানি একটি নতুন DX ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে। এটির এক্স-শোরুম দাম ৬৫,৩৯৩ টাকা।