Affordable Car in India: ভারতের বুকে সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়িগুলির মধ্যে একটি হল Maruti S-Presso। যে মডেলটির দাম শুরু হচ্ছে মাত্র ৩.৫০ লক্ষ টাকা থেকে, অথচ মাইলেজ দেয় প্রায় ৩৩ কিমি।
Maruti Suzuki-র মাইক্রো-এসইউভি বলা হয় এই S-Presso মডেলটিকে। মধ্যবিত্তদের জন্য একটি দারুণ অপশন। গাড়িটির বেস মডেলের (STD) দাম শুরু হচ্ছে প্রায় ৩.৫০ লক্ষ টাকা থেকে। টপ-এন্ড মডেলের (VXi Plus AMT) দাম প্রায় ৫.২৫ লক্ষ।
25
ইঞ্জিন এবং পারফরম্যান্স
S-Presso গাড়িটিতে রয়েছে একটি শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী ১.০ লিটারের K10C ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন। এই ৯৯৮ সিসির ইঞ্জিনটি ৬৬ বিএইচপি পাওয়ার এবং ৮৯ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। তাছাড়া এটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড অটোমেটিক (AGS) গিয়ারবক্সের অপশনও রয়েছে। যারা আরও বেশি করে মাইলেজ চান, তাদের জন্য S-CNG মডেলও আছে। এটি আবার ৫৬ বিএইচপি পাওয়ার এবং ৮২ এনএম টর্ক দেয়।
35
বিশাল মাইলেজ
এই গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হল এটির মাইলেজ। পেট্রোল (ম্যানুয়াল) ভ্যারিয়েন্ট প্রতি লিটারে ২৪.১২ থেকে ২৪.৭৬ কিমি মাইলেজ দেয়। পেট্রোল (অটোমেটিক) ভ্যারিয়েন্ট প্রতি লিটারে ২৫.৩০ কিমি মাইলেজ দেয়। আর CNG মডেলে প্রতি কেজিতে ৩২.৭৩ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।
কম দাম সত্ত্বেও মারুতি সুজুকি এটিতে একাধিক আধুনিক ফিচার যুক্ত করেছে। এটির 'টল-বয়' ডিজাইন এবং ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স খারাপ রাস্তাতেও সহজে চলতে সাহায্য করে। মডেলটিতে একটি ৭-ইঞ্চি স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি রয়েছে। গাড়ির সেন্টারে একটি স্টাইলিশ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্টিয়ারিং-এ কন্ট্রোল বাটনও (Steering mounted controls) দেওয়া হয়েছে সংস্থার তরফে।
55
ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP)
বর্তমানে মারুতি সুজুকি সুরক্ষার দিকেও বিশেষ নজর দিচ্ছে। এই মডেলে একাধিক সেফটি ফিচার রয়েছে, যেমন - ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS ব্রেকিং সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট (শুধুমাত্র অটোমেটিক মডেলে) এবং ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP)। কম রক্ষণাবেক্ষণের খরচ, দুর্দান্ত মাইলেজ এবং শহরের ভিড়ে সহজে চালানোর জন্য Maruti S-Presso একটি অসাধারণ 'মিনি বিস্ট'।