Affordable Cars in India: বাজেটের মধ্যেই এবার লাক্সারি মডেল, দুর্দান্ত মাইলেজ দেওয়া সেরা ৫টি গাড়ি

Published : Mar 29, 2026, 04:00 PM IST

Affordable Cars in India: আপনার বাজেট কি ৬ লাখ টাকারও কম? আর এই বাজেটের মধ্যেই একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে আপনার জন্য বেশ কয়েকটি দারুণ অপশন রয়েছে (affordable cars with good mileage)। 

PREV
16
৬ লাখের কমে সেরা পাঁচটি বাজেট গাড়ি

বাজেট এবং মাইলেজ, দুটি বিষয় মাথায় রেখে এখানে ৬ লাখ টাকার কম এক্স-শোরুম দামের সেরা ৫টি গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক (low budget cars in india 2026)।

26
মারুতি সুজুকি অল্টো

ভারতের বাজারে অল্টো গ্রাহকদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে। মডেলটির দাম শুরু হচ্ছে প্রায় ৩.৯৯ লক্ষ টাকা থেকে। গাড়িটিতে রয়েছে ১.০-লিটারের একটি পেট্রোল ইঞ্জিন, যা প্রতি লিটারে ২৪.৩৯ কিমি মাইলেজ দেয়। সেইসঙ্গে, এটির রক্ষণাবেক্ষণের খরচও খুব কম। যা একটি বড় সুবিধা।

36
রেনল্ট কুইড

এই বাজেটে সবচেয়ে স্টাইলিশ গাড়ি হল রেনল্ট কুইড। এই গাড়িটির দাম প্রায় ৪.৭০ লক্ষ টাকা। এটিতে ৮-ইঞ্চির টাচস্ক্রিন এবং রিভার্স ক্যামেরার মতো দারুণ সব ফিচার রয়েছে। গাড়িটির স্পোর্টি লুক তরুণদের বিশেষভাবে আকর্ষিত করে।

46
মারুতি সুজুকি এস-প্রেসো

যারা কম বাজেটে একটি মিনি SUV-এর মতো দেখতে গাড়ি চাইছেন, তাদের জন্য এটি একেবারে পারফেক্ট মডেল। এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হওয়ায় ভাঙাচোরা রাস্তাতেও দারুণ চলতে পারে। গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় ৪.২৬ লক্ষ টাকা থেকে। এটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো আধুনিক ফিচার এবং যথেষ্ট স্পেস রয়েছে।

56
টাটা টিয়াগো

যারা গাড়ির সুরক্ষার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তারা টাটা টিয়াগো বেছে নিতে পারেন অনায়াসেই। ৪-স্টার সেফটি রেটিং পাওয়া এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.৬৫ লক্ষ টাকা থেকে। এটি চালানোর সময় বেশ মজবুত অনুভূতি দেয় এবং মডেলটিতে হারমান মিউজিক সিস্টেমের মতো প্রিমিয়াম ফিচারও রয়েছে।

66
মারুতি সুজুকি সেলেরিও

যারা সেরা মাইলেজ চান, তাদের জন্য সেলেরিও একটি আশীর্বাদের মতো। সংস্থার দাবি, এই গাড়িটি প্রতি লিটারে ২৬.৬৮ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। এটির ভিতরের ডিজাইন বেশ প্রশস্ত। গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় ৫.৩৭ লক্ষ টাকা থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories