Best Mileage Bikes in India: স্প্লেন্ডার প্লাস এবং প্ল্যাটিনা ১০০! দাম এবং মাইলেজে সেরা কোনটি?

Published : May 14, 2026, 07:42 PM IST

Best Mileage Bikes in India: দৈনিক যাতায়াতের জন্য হিরো স্প্লেন্ডার প্লাস এবং বাজাজ প্লাটিনা ১০০, দুটিই দারুণ অপশন। দামে প্ল্যাটিনা ১০০ কিছুটা সস্তা, আবার মাইলেজের দিক থেকেও সামান্য এগিয়ে।

PREV
14
দামের ফারাক প্রায় ৮,০০০ টাকা?

বাজেটের দিক থেকে হিরো স্প্লেন্ডার প্লাস-এর চেয়ে বাজাজ প্ল্যাটিনা ১০০-এর দাম কিছুটা কম। তাই যারা কম বাজেটে বাইক কিনতে চান, তাদের জন্য প্ল্যাটিনা একটি ভালো অপশন। স্প্লেন্ডার প্লাস-এর দাম একটু বেশি হলেও, এটি তার দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য পরিচিত। অন্যদিকে, বাজাজ প্ল্যাটিনা ১০০-এর এক্স-শোরুম দাম প্রায় ৬৮,০০০ টাকা। 

24
প্ল্যাটিনা একটি ভালো অপশন

সেই জায়গায় দাঁড়িয়, হিরো স্প্লেন্ডার প্লাস-এর দাম প্রায় ৭৬,০০০ টাকা। অর্থাৎ, দুটি বাইকের মধ্যে দামের ফারাক প্রায় ৮,০০০ টাকা। মাইলেজের ক্ষেত্রে আবার দুটি বাইকই একে অপরকে টেক্কা দেয়। সংস্থার তথ্য অনুযায়ী, হিরো স্প্লেন্ডার প্লাস প্রতি লিটারে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত, মাইলেজ দেয়। অন্যদিকে, বাজাজ প্ল্যাটিনা ১০০ প্রতি লিটারে প্রায় ৭০-৭৫ কিলোমিটার অবধি মাইলেজ দেয়। 

34
সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচার

এক ট্যাঙ্ক তেলে স্প্লেন্ডার প্লাস প্রায় ৬৮০ কিলোমিটার পর্যন্ত, চলতে সক্ষম। কিন্তু প্ল্যাটিনা ১০০ এক ট্যাঙ্ক তেলে প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে কোম্পানির দাবি। তাই যারা বেশি মাইলেজ চান, তাদের জন্য প্ল্যাটিনা একটি ভালো অপশন। হিরো স্প্লেন্ডার প্লাস বাইকে রয়েছে কোম্পানির তরফে i3S প্রযুক্তি। এই প্রযুক্তি ট্র্যাফিক সিগন্যালে বাইক দাঁড়ালে ইঞ্জিন নিজে থেকেই বন্ধ করে দেয় এবং ক্লাচ চাপলেই আবার চালু হয়ে যায়, যা তেল সাশ্রয় করে। 

44
বাইকটির নরম সাসপেনশন খারাপ?

পাশাপাশি এই মডেলটিতে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচারও রয়েছে। অন্যদিকে, বাজাজ প্ল্যাটিনা ১০০ তার আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য বেশি পরিচিত। বাইকটির নরম সাসপেনশন খারাপ বা এবড়োখেবড়ো রাস্তাতেও ঝাঁকুনি কমিয়ে আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories