কম বাজেটে ভাল মাইলেজ দেয়, এমন বাইকের খোঁজ করছেন? বাজারে এমন অনেক বাইক রয়েছে। দেখে নিন সেরা ৫টি বাইকের তালিকা, দাম ও ফিচার্স। এই বাইকগুলি এক লিটার তেলে প্রায় ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
পেট্রোলের দাম আকাশছোঁয়া। তাই ভারতের বাইক বাজারে সবাই এমন টু-হুইলার খোঁজেন, যা রোজকার যাতায়াতের জন্য সেরা, মাইলেজ বেশি দেয় এবং রক্ষণাবেক্ষণের খরচও কম। বিশেষ করে ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকার বাজেটে ১০০cc থেকে ১১০cc বাইকগুলোই সবচেয়ে জনপ্রিয়। এই বাইকগুলি বাস্তবে লিটারে প্রায় ৭৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। চলুন, দেখে নেওয়া যাক সেরা ৫টি বাইকের তালিকা।
27
1. টিভিএস স্পোর্ট
কম দামের বাইকের মধ্যে টিভিএস স্পোর্ট (TVS Sport) অন্যতম সেরা বিকল্প। এই বাইকে একটি 109.7 cc ET-Fi ইঞ্জিন রয়েছে। বিভিন্ন শহর অনুযায়ী এর এক্স-শোরুম দাম ৫৯,৪৩১ টাকা থেকে ৭০,২০০ টাকার মধ্যে। বাইকটি প্রতি লিটারে ৭০-৭৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। শহরের ট্র্যাফিকে চালানোর জন্য এর লো-এন্ড টর্ক খুব কাজের। সহজ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরামদায়ক সিটিং এর অন্যতম আকর্ষণ।
37
2. হিরো স্প্লেন্ডার
হিরো স্প্লেন্ডার ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। নির্ভরযোগ্যতা এবং ভাল রিসেল ভ্যালুর জন্য এই বাইকের খ্যাতি রয়েছে। এর এক্স-শোরুম দাম ৭৫,১৪১ টাকা থেকে ৭৯,৯৯১ টাকার মধ্যে। বাইকটি প্রতি লিটারে ৭০-৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। হিরোর i3S প্রযুক্তি ট্র্যাফিক সিগন্যালে তেল সাশ্রয় করে। এর XTEC ভ্যারিয়েন্টে ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইউএসবি চার্জিং পোর্টও পাওয়া যায়।
বাজাজের প্ল্যাটিনা সিরিজ রাইডিং আরামের জন্য খুব জনপ্রিয়। এর 'কমফোরটেক' সাসপেনশন ভাঙা রাস্তাতেও চালককে আরামদায়ক অনুভূতি দেয়। এই বাইকের এক্স-শোরুম দাম ৬৭,৮০৮ টাকা থেকে ৭৫,৭৯৭ টাকার মধ্যে। এটি প্রতি লিটারে ৭০-৭৫ কিলোমিটার মাইলেজ দেয়। এতে এলইডি ডিআরএল, নরম সিট এবং চওড়া ফুটরেস্ট রয়েছে। ১১০cc মডেলে আরও ভাল সুরক্ষার জন্য ABS অপশনও পাওয়া যায়।
57
4. শাইন ব্র্যান্ড
স্প্লেন্ডারকে টক্কর দিতে হোন্ডা তাদের জনপ্রিয় শাইন ব্র্যান্ডকে ১০০cc সেগমেন্টে লঞ্চ করেছে। এর এক্স-শোরুম দাম ৬৪,৯০০ টাকা থেকে ৬৫,৯৯৬ টাকার মধ্যে। বাইকটি প্রতি লিটারে ৬৫-৭৫ কিলোমিটার মাইলেজ দেয়। এর ফ্রেমটি বেশ হালকা। eSP প্রযুক্তি থাকার ফলে বাইকটি সাইলেন্ট স্টার্ট হয় এবং ভাইব্রেশন ছাড়া মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেয়। এর রক্ষণাবেক্ষণের খরচও খুব কম।
67
5. হিরো এইচএফ ডিলাক্স
যারা স্প্লেন্ডারের থেকে কিছুটা কম দামে একটি নির্ভরযোগ্য ইঞ্জিন চান, তাদের জন্য হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Deluxe) একটি সঠিক পছন্দ। এর এক্স-শোরুম দাম ৫৯,৯৯৮ টাকা থেকে ৬৮,৫০০ টাকার মধ্যে। বাইকটি প্রতি লিটারে ৬৫-৭০ কিলোমিটার মাইলেজ দেয়। সঠিক এয়ার-ফুয়েল মিশ্রণের জন্য এতে xSens ফুয়েল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর যন্ত্রাংশ বাজারে খুব সহজেই পাওয়া যায়।
77
হিরো স্প্লেন্ডার প্লাস
বেশি মাইলেজ ও রিসেল ভ্যালু চাইলে আপনার জন্য সেরা হিরো স্প্লেন্ডার প্লাস। ভাঙা রাস্তায় আরামের জন্য বাছতে পারেন বাজাজ প্ল্যাটিনা। সবচেয়ে কম দামে বাইক কিনতে চাইলে টিভিএস স্পোর্ট ভালো বিকল্প। আর মসৃণ ইঞ্জিন পারফরম্যান্সের জন্য হোন্ডা শাইন ১০০ বেছে নিতে পারেন।