Electric Scooter: একবার চার্জ দিলেই কলকাতা থেকে দীঘা? ৪০০ কিমির বিশাল রেঞ্জ

Published : Feb 21, 2026, 06:39 PM IST

Electric Scooter: দেশের বাজারে চলে এল সবথেকে বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। স্টার্টআপ সংস্থা Simple Energy এবার লঞ্চ করল তাদের নতুন মডেল Simple Ultra। সঙ্গে Simple OneS এবং Simple One স্কুটার দুটিরও আপডেটেড ভার্সন এনেছে এই সংস্থাটি।

PREV
14
একবার ফুল চার্জ দিলেই ২-৩ সপ্তাহের যাতায়াত করা সম্ভব

যে সমস্ত গ্রাহকরা বেশি রেঞ্জ এবং পারফরম্যান্স চান, তাদের জন্য Simple Ultra একটি সেরা বিকল্প হতে পারে। এটিতে রয়েছে 6.5 kWh ব্যাটারি প্যাক, যা ভারতে কোনও ইলেকট্রিক স্কুটারে প্রথম। IDC সার্টিফায়েড এই স্কুটার একবার চার্জ দিলেই ৪০০ কিমি পর্যন্ত ছুটতে পারে। ফলে, রোজকার ব্যবহারের জন্য বারবার চার্জ দেওয়ার কোনও ঝামেলাই থাকবে না। সংস্থাটি জানিয়েছে, একবার ফুল চার্জ দিলেই ২-৩ সপ্তাহের যাতায়াত করা সম্ভব।  

24
এই দুটি মডেলে ট্র্যাকশন কন্ট্রোল ও ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার

Simple Ultra-র মোটরের স্পেসিফিকেশন এখনও জানায়নি সংস্থা। তবে এটি মাত্র ২.৭৭ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। যা এটিকে ভারতের দ্বিতীয় দ্রুততম ই-স্কুটার হিসেবে সামনে এনেছে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৫ কিমি। এছাড়াও Simple OneS এবং Simple One মডেল দুটিকে আরও উন্নত করা হয়েছে। নতুন মডেলগুলি ৮ কেজি পর্যন্ত হালকা, সিটের উচ্চতা কমিয়ে ৭৮০ মিমি করা হয়েছে এবং আন্ডার-সিট স্টোরেজ বাড়িয়ে ৩৫ লিটার করা হয়েছে। এই দুটি মডেলে ট্র্যাকশন কন্ট্রোল ও ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারও যোগ করা হয়েছে।

34
Simple One স্কুটারটি ৪.৫ এবং ৫ কিলোওয়াট

Simple OneS মডেলে রয়েছে ৬.৪ কিলোওয়াট পাওয়ার ও ৫২ নিউটন মিটার টর্ক। এটি ৩ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তোলে এবং এর সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। এর ৩.৭ কিলোওয়াট ব্যাটারি একবার চার্জ দিলে ১৯০ কিমি (IDC) রেঞ্জ দেয়। অন্যদিকে, Simple One স্কুটারটি ৪.৫ এবং ৫ কিলোওয়াট আওয়ারের দুটি ব্যাটারি অপশনে পাওয়া যায়। এটি ৩.৩ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তোলে এবং এর সর্বোচ্চ গতিও ৯০ কিমি প্রতি ঘণ্টা। এক চার্জে এটি ২৩৬ কিমি পর্যন্ত চলতে পারে।

44
মার্চের মধ্যে ১৫০টি ডিলারশিপ

লং-রেঞ্জ ভ্যারিয়েন্টের Simple One হল ভারতের দ্রুততম ইলেকট্রিক স্কুটার। এটি মাত্র ২.৫৫ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারে। সংস্থাটি মোটরের পাওয়ার ৮.৫ কিলোওয়াট থেকে বাড়িয়ে ৮.৮ কিলোওয়াট করে দিয়েছে। যদিও টর্ক ৭২ নিউটন মিটারই রয়েছে। মডেলটির সর্বোচ্চ গতিও ঘণ্টায় ১০৫ কিমি থেকে বাড়িয়ে ১১৫ কিমি করা হয়েছে। বর্তমানে দেশের ৬১টি শোরুমে এবং Amazon ও Flipkart-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মে এই স্কুটারগুলি পাওয়া যাচ্ছে। মার্চের মধ্যে ১৫০টি ডিলারশিপ এবং ২০০টি সার্ভিস সেন্টার খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories