
ভারতে SUV-এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর এই চাহিদার প্রমাণ মিলল 2026 সালের জানুয়ারির গাড়ি বিক্রির পরিসংখ্যানে। এই মাসে SUV বিক্রির লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে Mahindra Scorpio।
গত মাসে Mahindra Scorpio-র নতুন ক্রেতা হয়েছেন ১৫,৫৪২ জন। গত বছরের জানুয়ারির (2025) তুলনায় এই বিক্রি 0.65 শতাংশ বেশি। 2025 সালের জানুয়ারিতে এই সংখ্যাটা ছিল ১৫,৪৪২ ইউনিট। চলুন, এই মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেরা ১০টি SUV-র তালিকাটা দেখে নেওয়া যাক।
বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Mahindra XUV 7XO। এই গাড়িটির মোট ১০,১৩৩ ইউনিট বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় 20.65 শতাংশ বেশি। তিন নম্বরে আছে Tata Harrier। এর বিক্রি বেড়েছে প্রায় 149.40 শতাংশ। মোট ৩,৭১১টি Harrier বিক্রি হয়েছে। অন্যদিকে, Toyota Fortuner রয়েছে চার নম্বরে। গাড়িটির বিক্রি 3.27 শতাংশ কমেছে, মোট ৩,০৪৬টি ইউনিট বিক্রি হয়েছে।
Tata Safari-র বিক্রিও বেশ ভালো বেড়েছে। 53.42 শতাংশ বেড়ে মোট ২,৩৭৫টি গাড়ি বিক্রি হওয়ায় Safari রয়েছে পাঁচ নম্বরে। তালিকায় ছয় নম্বরে আছে Mahindra XEV 9e, যার ১,৯৪৫টি ইউনিট বিক্রি হয়েছে এবং বিক্রি বেড়েছে 71.06 শতাংশ। সাত নম্বরে থাকা Hyundai Alcazar-এর বিক্রি অবশ্য 26.56 শতাংশ কমেছে। মোট ৯৬২টি গাড়ি বিক্রি হয়েছে।
তালিকায় আট নম্বরে রয়েছে Mahindra XEV 9S, যার মোট ৬১২টি ইউনিট বিক্রি হয়েছে। নয় নম্বরে থাকা MG Hector/Plus-এর বিক্রি 25.61 শতাংশ কমেছে, মোট ৩৩৪টি গাড়ি বিক্রি হয়েছে। আর দশম স্থানে রয়েছে Skoda Kodiaq। গাড়িটির মাত্র ১৩৯টি ইউনিট বিক্রি হলেও, গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে 1,290 শতাংশ।