Alto K10 Price Hike: মারুতি সুজুকির জনপ্রিয় বাজেট কার অল্টো K10-এর দাম জুন মাস থেকে বাড়তে চলেছে। এর ফলে গাড়িটির দাম ৪ লাখ টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের মধ্যবিত্ত পরিবারের অন্যতম ভরসার গাড়ি মারুতি অল্টো K10। খুব শীঘ্রই এটির দাম বাড়তে চলেছে। কম দাম আর দারুণ মাইলেজের জন্য বাজেট কারের বাজারে দীর্ঘদিন ধরে রাজত্ব করা এই মডেলটির দাম জুন ২০২৬ থেকে বাড়বে বলে সংস্থা আগেই জানিয়ে দিয়েছে।
25
মারুতি অল্টো K10-এর দাম
এখন অল্টো K10-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ৩.৭০ লক্ষ টাকা থেকে। নতুন দাম কার্যকর হলে কিছু মডেলের দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এর ফলে, গাড়িটির প্রাথমিক দাম ৪ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা। তবে মারুতি জানিয়েছে, সব ভ্যারিয়েন্টের দাম একরকম বাড়বে না।
35
গাড়ির দাম বৃদ্ধি
সংস্থা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে দেখিয়েছে। গাড়ি তৈরিতে ব্যবহৃত ইস্পাত, প্লাস্টিক, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং পরিবহণের খরচ ক্রমাগত বাড়ছে। তাই দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে বলে জানানো হয়েছে। বিগত মাসগুলিতে অন্যান্য গাড়ি সংস্থাও একইভাবে দাম বাড়িয়েছে।
অল্টো K10-এর সবচেয়ে বড় শক্তি হল এর ১.০ লিটার কে-সিরিজ পেট্রোল ইঞ্জিন এবং দারুণ মাইলেজ। মডেলটির ম্যানুয়াল মডেল প্রতি লিটারে প্রায় ২৪.৩৯ কিলোমিটার এবং অটোমেটিক মডেল ২৪.৯০ কিলোমিটার মাইলেজ দেয়। সিএনজি মডেলে প্রতি কেজি গ্যাসে গাড়িটি ৩৩.৮৫ কিলোমিটার চলতে পারে বলে দাবি করা হয়।
55
মারুতি অল্টো ফিচার
ফিচার্সের দিক থেকে এটিতে রয়েছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, কি-লেস এন্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ডুয়াল এয়ারব্যাগ। দাম বৃদ্ধির পর, অল্টো K10 এবং এর প্রতিযোগী রেনল্ট কুইড-এর মধ্যে লড়াই আরও জমজমাট হবে কিনা, সেটাই এখন বাজারের সবচেয়ে বড় প্রশ্ন।