Maruti Suzuki Hybrid Models: ৩৫ কিমি মাইলেজ! পরপর ৫টি হাইব্রিড SUV গাড়ি আনছে মারুতি সুজুকি

Published : Jul 17, 2026, 12:28 PM IST

Maruti Suzuki Hybrid Models: আগামী তিন বছরে নয়টি নতুন মডেল আনার পরিকল্পনা করছে মারুতি সুজুকি। তার মধ্যে পাঁচটিই হাইব্রিড মডেলের SUV রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন গাড়ি থাকছে এই তালিকায়।

PREV
16
Maruti Hybrid cars

ভারতে হাইব্রিড গাড়ির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মারুতি সুজুকি তাই আগামী তিন বছরে, ৯টি নতুন মডেল আনটে চলেছে। যার মধ্যে পাঁচটি হাইব্রিড SUV। সংস্থাটি নিজস্ব স্ট্রং হাইব্রিড প্রযুক্তি আনছে, যা টয়োটার টেকনোলজির চেয়ে সস্তা ও উন্নত হবে। নতুন এই সিস্টেমে ৩৫ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ পাওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

26
ডিজাইনে ছোটখাটো বদল

২০২৬ সালের শেষের দিকে গ্র্যান্ড ভিটারা ফেসলিফ্ট মডেলটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এটিতে ডিজাইনে ছোটখাটো বদলের সঙ্গে নতুন প্রযুক্তি যোগ হবে। 'ভিক্টোরিয়াস' কনসেপ্টের কিছু ডিজাইন এতে দেখা যেতে পারে। তবে ইঞ্জিনে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম।

36
হাইব্রিড ইঞ্জিনই থাকবে

মারুতি সুজুকি নিশ্চিত করেছে যে, তারা তিন সারির সিটযুক্ত একটি নতুন প্রিমিয়াম SUV আনছে। এটি ৫-সিটের গ্র্যান্ড ভিটারার চেয়ে লম্বা হবে এবং কেবিনেও বেশি জায়গা থাকবে। এতে বর্তমান মডেলের ১.৫ লিটার অ্যাটকিনসন সাইকেল স্ট্রং হাইব্রিড এবং মাইল্ড হাইব্রিড ইঞ্জিনই থাকবে।

46
মারুতি ফ্রনক্স হাইব্রিড

কোম্পানি বেশ কিছুদিন ধরেই ফ্রনক্স ফেসলিফ্ট মডেলটি পরীক্ষা করছে। গাড়িটির বাইরের ও ভেতরের ডিজাইনে সামান্য পরিবর্তন আশা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হল, এটিই হবে মারুতির নিজস্ব স্ট্রং হাইব্রিড প্রযুক্তি সহ প্রথম গাড়ি।

56
মারুতি Y43
শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যাওয়া ইগনিস হ্যাচব্যাকের বদলে মারুতি একটি নতুন মাইক্রো SUV তৈরি করছে, যার কোডনেম Y43। এই গাড়িটি পেট্রোল, সিএনজি এবং হাইব্রিড ইঞ্জিনের বিকল্প সহ বাজারে আসতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
66
মারুতির নতুন সিরিজ

মারুতি সুজুকি ২০২৬ সালের ২৩ জুলাই, ব্রেজার ফেসলিফ্ট মডেল লঞ্চ করার পরিকল্পনা করেছে। অন্যদিকে, ২০২৯ সালে সম্পূর্ণ নতুন প্রজন্মের ব্রেজা বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই নতুন মডেলে মারুতির নতুন সিরিজ হাইব্রিড পাওয়ারট্রেন থাকবে বলে শোনা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories