Maruti Suzuki Record: অবিশ্বাস্য! এক বছরে এত লক্ষ গাড়ি তৈরি করে ফেলল মারুতি সুজুকি?

Published : Apr 23, 2026, 11:09 PM IST

Maruti Suzuki Record: ২০২৫-২৬ অর্থবর্ষে মারুতি সুজুকি ২৩.৪ লক্ষ গাড়ি তৈরি করে নতুন রেকর্ড গড়ল। এক বছরে এটিই সংস্থাটির সর্বোচ্চ উৎপাদন।

PREV
14
২ লক্ষ ইউনিটের বেশি বিক্রি?

মারুতি সুজুকি ইন্ডিয়া ২০২৫-২৬ অর্থবর্ষে ২৩.৪ লক্ষ গাড়ি তৈরি করে একটি নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার, সংস্থার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বজুড়ে সুজুকি মোটর কর্পোরেশনের কারখানাগুলির মধ্যে একমাত্র মারুতি সুজুকিই এই মাইলফলক স্পর্শ করেছে। এই বছরে ডিজায়ার, সুইফট, এরটিগা এবং ব্যালেনো, মডেলের প্রত্যেকটি ২ লক্ষ ইউনিটের বেশি বিক্রি হয়েছে।

24
চাহিদা এবং পছন্দ অনুযায়ী প্রোডাক্ট

এই বিষয়ে মারুতি সুজুকি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাশি তাকেউচি বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। বিশ্বে খুব কম সংস্থাই এক দেশে এত বিপুল সংখ্যক গাড়ি তৈরি করেছে। মারুতি সুজুকি গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা এবং পছন্দ অনুযায়ী প্রোডাক্ট এবং প্রযুক্তি দিয়ে এসেছে। তার মাধ্যমে আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাস অর্জন করে চলেছি। এই সাফল্য সাড়ে চার দশক ধরে আমাদের তৈরি করা অটোমোবাইল ইকোসিস্টেমের ফসল।"

34
উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করতে সাহায্য করছে

তিনি আরও যোগ করেন, “আমাদের মূল সংস্থা সুজুকি মোটর কর্পোরেশন ভারতের বিকাশ এবং বৃদ্ধির উপর দৃঢ় বিশ্বাস রাখে। ভারতকে একটি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর তাদের বাড়তি মনোযোগ আমাদের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করতে সাহায্য করছে। আমরা আমাদের উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ৪০ লক্ষ ইউনিটে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।" বর্তমানে, মারুতি সুজুকি হরিয়ানার গুরুগ্রাম ও খারখোদা এবং গুজরাটের হানসালপুরে তাদের কারখানা চালায়। এই সব কারখানা মিলিয়ে কোম্পানির মোট উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ২৪ লক্ষ ইউনিট।

44
পঞ্চম উৎপাদন কেন্দ্রের জন্য জমি

সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে, কোম্পানিটি মার্চ ২০২৬-এ গুজরাটের সানন্দের খোরাজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পঞ্চম উৎপাদন কেন্দ্রের জন্য জমি বেছে নিয়েছে। এই কারখানাটি পুরোপুরি চালু হলে, এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০ লক্ষ ইউনিট হবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, কোম্পানি বর্তমানে দেশীয় এবং রপ্তানি বাজারের জন্য ১৭টি মডেলে ৬৫০টিরও বেশি ভ্যারিয়েন্ট তৈরি করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories