Maruti Suzuki SUV: বাজার কাঁপাতে মারুতি সুজুকির নিয়ে আসছে একাধিক নতুন SUV, কোন কোন মডেল রয়েছে তালিকায়?

Published : Jul 10, 2026, 11:10 AM IST
Maruti Suzuki SUV: বাজার কাঁপাতে মারুতি সুজুকির নিয়ে আসছে একাধিক নতুন SUV, কোন কোন মডেল রয়েছে তালিকায়?

সংক্ষিপ্ত

Maruti Suzuki SUV: আগামী তিন বছরের মধ্যে সাতটি নতুন SUV-সহ মোট ৯টি মডেল এনে ভারতীয় গাড়ির বাজারে নিজেদের আধিপত্য আরও বাড়াতে চাইছে মারুতি সুজুকি। এই তালিকায় ব্রেজা ফেসলিফ্ট, ফ্রঙ্কস হাইব্রিড এবং টাটা পাঞ্চ-কে টক্কর দেওয়ার মতো একটি নতুন মাইক্রো-SUV রয়েছে।

Maruti Suzuki SUV: ভারতের SUV বাজারে নিজেদের দখল আরও মজবুত করতে কোমর বেঁধে নামছে মারুতি সুজুকি। আগামী তিন বছরে নয়টি নতুন মডেল আনার পরিকল্পনা করেছে সংস্থাটি। তার মধ্যে সাতটিই হবে SUV। নতুন ব্রেজা ফেসলিফ্ট, ফ্রঙ্কস ফেসলিফ্ট, তিন সারির সিটযুক্ত প্রিমিয়াম SUV এবং একটি নতুন মাইক্রো-SUV এই পরিকল্পনার প্রধান আকর্ষণ।

নতুন ব্রেজা ফেসলিফ্ট

জনপ্রিয় সাব-কমপ্যাক্ট SUV ব্রেজার নতুন ভার্সন আসছে বাজারে। রিপোর্ট অনুযায়ী, নতুন মডেলে ডিজাইনে কিছু পরিবর্তন এবং আরও আধুনিক ফিচার যোগ করা হবে। ফ্রঙ্কস-এ ব্যবহৃত ১.০ লিটার টার্বো বুস্টারজেট পেট্রোল ইঞ্জিন নতুন ব্রেজাতেও দেখা যেতে পারে। এই ইঞ্জিনটি ১০০ বিএইচপি শক্তি এবং ১৪৮ এনএম টর্ক তৈরি করে। সেইসঙ্গে, ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এই প্রথমবার ব্রেজাতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) ফিচারও যুক্ত হতে পারে।

ফ্রঙ্কস-এ আসছে হাইব্রিড আপডেট

মারুতি সুজুকির অন্যতম বেস্ট-সেলিং কমপ্যাক্ট ক্রসওভার ফ্রঙ্কস-এর একটি মিড-লাইফ ফেসলিফ্ট মডেল ২০২৭ সাল নাগাদ আসতে পারে। এর বাইরের এবং ভিতরের ডিজাইনে ছোটখাটো পরিবর্তন আশা করা হলেও, মূল আকর্ষণ হতে চলেছে মারুতির নিজস্ব স্ট্রং হাইব্রিড প্রযুক্তি। রিপোর্ট অনুযায়ী, এই হাইব্রিড মডেল প্রতি লিটারে ৩৫ কিলোমিটারের বেশি মাইলেজ দিতে পারে। মনে করা হচ্ছে, টয়োটার অ্যাটকিনসন সাইকেল হাইব্রিড প্রযুক্তির চেয়ে মারুতির নিজস্ব এই হাইব্রিড সিস্টেম দামে সস্তা এবং বেশি কার্যকরী হবে।

টাটা পাঞ্চ-এর নতুন প্রতিযোগী

Y43 কোডনেম-এ তৈরি হতে চলা মারুতির নতুন মাইক্রো-SUV, বাজার থেকে তুলে নেওয়া Ignis-এর জায়গায় আসবে। এটি ২০২৭ সালের মধ্যে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। টাটা পাঞ্চ এবং হুন্ডাই এক্সটার-এর মতো গাড়িগুলির সঙ্গে গাড়িটির সরাসরি প্রতিযোগিতা হবে।

রিপোর্ট অনুযায়ী, এই গাড়িটি বিভিন্ন ইঞ্জিন অপশনে আনা হবে। এর মধ্যে মাইল্ড-হাইব্রিড পেট্রোল, সিএনজি, ইলেকট্রিক, সিবিজি এবং স্ট্রং-হাইব্রিড পাওয়ারট্রেনও থাকবে। এর মাধ্যমে মারুতি বিভিন্ন ধরনের গ্রাহকদের কাছে পৌঁছতে চাইছে।

অফিসিয়াল ঘোষণার অপেক্ষা

এই নতুন SUV-গুলির লঞ্চের তারিখ, দাম বা ফিচার নিয়ে মারুতি সুজুকি এখনও সরকারিভাবে কিছু জানায়নি। তবে গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী তিন বছরের মধ্যে এই নতুন মডেলগুলি ভারতের SUV বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nissan Tekton Launch: বাজারে চলে এল নিসানের নতুন মডেল ‘টেকটন', কী কী ফিচার রয়েছে এবং দাম কত?
Tata Nexon 2027: আসছে টাটা নেক্সনের নতুন মডেল, ডিজাইন থেকে ফিচার্স, কী কী বদলাচ্ছে জানেন?