Ola Electric Offers: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সেই মেগা জয়ের সেলিব্রেশনে এবার Ola Electric নিয়ে এল 'ChampionMahotsav' অফার। এই অফারে ওলার ইলেকট্রিক স্কুটার ও বাইক কিনলে গ্রাহকরা ১০,০০০ টাকা ছাড়ের পর্যন্ত সুবিধা পাবেন।
ভারতীয় দল তৃতীয়বারের জন্য আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। এই জয় উদযাপন করতেই ওলা ইলেকট্রিক একটি বিশেষ অফার ঘোষণা করেছে। সংস্থাটি 'ChampionMahotsav' নামে তিনদিনের একটি ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেনের আওতায় ওলার ইলেকট্রিক গাড়ি কিনলে গ্রাহকরা ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
24
স্মরণীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্ত
সংস্থাটি জানিয়ে দিয়েছে, এই অফারটি দেশজুড়ে মাত্র তিনদিনের জন্য চালু থাকবে। এই সময়ের মধ্যে ওলা ইলেকট্রিকের যেকোনও স্কুটার বা মোটরসাইকেল কিনলেই গ্রাহকরা ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পেতে পারেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এই ঘোষণা।
34
ওলা S1 স্কুটার
ওলা ইলেকট্রিক বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক টু-হুইলার বিক্রি করে। Gen 3 S1 স্কুটার সিরিজে S1 Pro+, S1 Pro, S1 X+ এবং S1 X-এর মতো মডেল রয়েছে। এর মধ্যে S1 Pro+ মডেলটি 5.2 kWh এবং 4 kWh ব্যাটারি অপশনে পাওয়া যায়। অন্যদিকে S1 Pro মডেলটি 4 kWh এবং 3 kWh ব্যাটারি অপশনের সঙ্গে বিক্রি হয়।
এছাড়াও, S1 X+ এবং S1 X মডেলগুলিও বিভিন্ন ব্যাটারি ক্ষমতার বিকল্পে গ্রাহকদের জন্য উপলব্ধ। এর পাশাপাশি, ওলার Roadster X এবং Roadster X+ নামে একটি ইলেকট্রিক মোটরসাইকেল সিরিজও বাজারে রয়েছে। এই গাড়িগুলিও বিভিন্ন ব্যাটারি ক্ষমতার সঙ্গে পাওয়া যায়। 'ChampionMahotsav' অফারে এই সমস্ত মডেলের উপরেই ১০,০০০ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।