Renault Kiger Offer: ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়? ২০ কিমি মাইলেজ এবং ৬ এয়ারব্যাগও আছে

Published : Jul 14, 2026, 07:56 PM IST

Renault Kiger Offer: বাজেটের মধ্যে স্টাইলিশ অথচ ফিচার-ঠাসা কমপ্যাক্ট গাড়ি খুঁজছেন? তাহলে আপনার জন্য রেনো (Renault) নিয়ে এসেছে দারুণ একটি অফার। জুলাই ২০২৬-এ এই গাড়িতে মোট ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

PREV
15
রেনল্ট কাইগারে জুলাই মাসের বিশেষ অফার

রেনল্ট ইন্ডিয়া তাদের কমপ্যাক্ট SUV কাইগারের ওপর জুলাই মাসে বিশেষ ছাড় দিচ্ছে। নির্দিষ্ট ভ্যারিয়েন্ট এবং শহরে সবমিলিয়ে, ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। তার মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ, কর্পোরেট ও লয়ালটি অফার।

25
কী কী অফার থাকছে?

গাড়ির ভ্যারিয়েন্ট এবং আপনার শহরের ওপর নির্ভর করে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট মিলবে। এছাড়া ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ২৫,০০০ টাকা পর্যন্ত স্ক্র্যাপেজ বোনাসও দেওয়া হচ্ছে। কিছু ভ্যারিয়েন্টে আবার ০% সুদে গাড়ি কেনার সুযোগও রয়েছে। তবে এই অফার ডিলারশিপ ও শহর অনুযায়ী বদলাতে পারে।

35
ডিজাইন এবং ফিচার কী কী থাকছে?

রেনল্ট কাইগারের ডিজাইনে রয়েছে C-আকৃতির LED DRL, স্পোর্টি গ্রিল ও রুফ রেল। টপ মডেলে ১৬ ইঞ্চির অ্যালয় হুইলও পাওয়া যায়। গাড়ির ভেতরে রয়েছে ৭ বা ৮ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস চার্জিং, ক্রুজ কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো আধুনিক ফিচার। মডেলটির ৪০৫ লিটারের বুট স্পেস পরিবারের জন্য যথেষ্ট।

45
সুরক্ষা এবং পারফরম্যান্স

এই SUV গাড়িটি সুরক্ষার জন্য Global NCAP থেকে ৪-স্টার রেটিং পেয়েছে। এতে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), হিল অ্যাসিস্ট, TPMS, EBD-সহ ABS এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কোরেজের মতো সেফটির মতো ফিচার্ও রয়েছে।

55
ইঞ্জিন এবং মাইলেজ

রেনো কাইগার দুটি ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন অপশনে পাওয়া যায়। একটি সাধারণ (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন এবং অন্যটি টার্বো পেট্রোল ইঞ্জিন। ম্যানুয়াল, AMT এবং CVT গিয়ারবক্সের অপশনও রয়েছে। সংস্থাটির দাবি, ম্যানুয়াল ভ্যারিয়েন্টে প্রায় ১৮ থেকে ২০ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। শহরের রাস্তায় চালানোর জন্য NA ইঞ্জিন এবং বেশি পারফরম্যান্স চাইলে টার্বো ইঞ্জিন বেছে নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories