Royal Enfield Himalayan 750: রয়্যাল এনফিল্ডের নতুন চমক! বাজারে এল Himalayan 750, দাম কত-কী ফিচার?

Published : Nov 28, 2026, 11:36 AM IST

ভারতে লঞ্চ হল Royal Enfield-এর নতুন Himalayan 750। ৭৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন, ডুয়াল সিলিন্ডার, ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে অত্যাধুনিক রাইডিং প্রযুক্তি—একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন বাইকে।

PREV
17

অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য বড় খবর। অবশেষে ভারতে লঞ্চ হল Royal Enfield-এর নতুন Himalayan 750। ৭৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন, ডুয়াল সিলিন্ডার, ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে অত্যাধুনিক রাইডিং প্রযুক্তি—একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন বাইকে।

27

Royal Enfield Himalayan 750-এর দাম কত?

  • তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নতুন Himalayan 750।
  • Cast Wheel-৪,৮৯,৪৯০ টাকা
  • Spoked Wheel-৫,১৪,৪৯৫ টাকা
  • Flagship Touring Pack-৬,২৯,০০০ টাকা

প্রথম ভ্যারিয়েন্টে রয়েছে Aztec Green ও Tectonic Black রং। দ্বিতীয়টিতে Viking Bronze ও Siberia White। টপ মডেলটি পাওয়া যাবে Antarctic Silver রঙে।

37

৭৪৩ সিসির শক্তিশালী ইঞ্জিন

  • নতুন Himalayan 750-তে রয়েছে ৭৪৩ সিসির এয়ার/অয়েল কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন।
  • সর্বোচ্চ শক্তি: ৫৫ BHP
  • সর্বোচ্চ টর্ক: ৬৩ Nm
  • পাওয়ার: ৭,০০০ RPM-এ
  • টর্ক: ৫,০০০ RPM-এ
  • গিয়ারবক্স: ৬-স্পিড

সংস্থার দাবি, মাত্র ৩,৫০০ RPM থেকেই সর্বোচ্চ টর্কের ৯০ শতাংশ পাওয়া যাবে। ফলে লং রাইড ও কঠিন রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে সুবিধা মিলতে পারে।

47

কী কী ফিচার থাকছে?

  • নতুন বাইকে থাকছে একাধিক আধুনিক প্রযুক্তি।
  • ৪ ইঞ্চির গোলাকার TFT ডিসপ্লে।
  • ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন।
  • ক্রুজ কন্ট্রোল।
  • কর্নারিং ABS।
  • Lean-sensitive ট্র্যাকশন কন্ট্রোল।
  • TPMS বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম।
  • ৭ ইঞ্চির LED হেডলাইট।
  • ৫টি রাইডিং মোড।
  • রাইডিং মোডগুলি হল Road, Road Sport, Rain, Trail এবং Custom।
57

লং রাইডের জন্য বিশেষ ব্যবস্থা

  • দীর্ঘ সফরের কথা মাথায় রেখেই বাইকটিতে একাধিক সুবিধা রাখা হয়েছে।
  • সামনে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ৪৩ মিমি Showa USD ফর্ক।
  • পিছনে Showa মনোশক সাসপেনশন।
  • ৮১৫ মিমি সিট হাইট।
  • ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
  • প্রায় ১৭.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
  • ১৯ ইঞ্চির সামনের ও ১৭ ইঞ্চির পিছনের চাকা।
  • টপ ভ্যারিয়েন্টে থাকছে GIVI-র তৈরি ট্যুরিং লাগেজ, টপ বক্স, প্যানিয়ার্স, হিটেড গ্রিপস ও হ্যান্ড গার্ড।
67

কবে থেকে বুকিং শুরু?

২৮ ও ২৯ নভেম্বর: গোয়ার Motoverse অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের জন্য আগাম বুকিং।

১ ডিসেম্বর ২০২৬: সারা দেশে বুকিং শুরু।

ডেলিভারির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

77

কোন কোন বাইকের সঙ্গে প্রতিযোগিতা?

এই নতুন বাইকটি বাজারে প্রতিযোগিতা করবে BMW F 450 GS, Honda NX500 এবং Kawasaki Versys 650-এর মতো অ্যাডভেঞ্চার ট্যুরারদের সঙ্গে।

Read more Photos on
click me!

Recommended Stories