Second Hand Cars: সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ! সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? অবশ্যই নজর রাখুন এই বিষয়গুলি

Published : Feb 11, 2026, 02:44 AM IST
maruti suzuki car

সংক্ষিপ্ত

Second Hand Cars: গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে তো? দেখে নিন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট হল একটি গুরুত্বপূর্ণ নথি যা গাড়ির বৈধতা এবং মালিকানাকে নিশ্চিত করে। নিশ্চিত করুন যে, সার্টিফিকেটটি যেন নকল না হয়।

Second Hand Cars: সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ। অনেকেই চান গাড়ি কিনে। স্বপ্ন দেখেন লং ড্রাইভে যাবেন সঙ্গিনীর সঙ্গে। তবে নতুন ড্রাইভিং শিখলে হাত পাকানোটাও জরুরি। তাই আজকাল সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে (2nd hand car tips)। তাছাড়া দামও অনেকটা কম হয়। তাই অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে বিন্দাস চালাচ্ছেন (buying 2nd hand car checklist)।

তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেও কোয়ালিটি যেন খুব খারাপ না হয়। সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার। সবার আগে দেখে নিন, গাড়ির বডিতে কোনও দাগ বা ঘষা লাগার চিহ্ন আছে কিনা। অর্থাৎ, স্ক্র্যাচ এবং ডেন্ট চেক করে নিন।। টায়ারগুলি ভালো অবস্থায় রয়েছে কিনা, দেখে নেওয়া জরুরি। সেইসঙ্গে, ভিতরের সিট, স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড যাচাই করে নিন। ছোটখাটো দাগ নিয়ে বেশি ভাববেন না। তবে বড় কিছু না থাকলেই হল। 

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে তো? দেখে নিন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট হল একটি গুরুত্বপূর্ণ নথি যা গাড়ির বৈধতা এবং মালিকানাকে নিশ্চিত করে। নিশ্চিত করুন যে, সার্টিফিকেটটি যেন নকল না হয়। যদি আপনি কোনও ডিলারের কাছ থেকে গাড়িটি কেনেন, তবে RC-তে ডিলারের নাম আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। তার মানে হল, আপনি তৃতীয় ক্রেতা হবেন, যা হওয়া উচিত নয়। কারণ, তৃতীয় হাতের গাড়ির বাজার মূল্য কম হবে।

ভিআইএন এবং ইঞ্জিন নম্বর সর্বত্র একই হওয়া উচিত। বীমা তথা ইন্সিওরেন্স আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নিশ্চিত করুন যে, সেই বীমাটিও আপনার নামে স্থানান্তরিত হয়েছে কিনা। আপনি দর কষাকষি করে নতুন বীমা কিনতে পারেন, যা অনেক বেশি লাভজনক।

গাড়ির সার্ভিস বুক চেক করুন। যদি সার্ভিসিং ধারাবাহিক হয় তবে আপনি বুঝবেন যে, গাড়িটিকে সর্বোচ্চ মানের রক্ষণাবেক্ষণ করা হয়েছে। রোড ট্যাক্স সার্টিফিকেট আরেকটি গুরুত্বপূর্ণ নথি। যা প্রমাণ করে যে, কোনও কর বকেয়া নেই। যদিও এটি এককালীন পেমেন্ট। যা গাড়ি কেনার সময় শোধ করা হয়। দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট দেখলে আপনি ইঞ্জিনটি কোন অবস্থায় আছে, তা নিশ্চিত করতে পারেন।

টেস্ট ড্রাইভ করতে ভুলবেন না

গাড়ি কেনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল টেস্ট ড্রাইভ। কোনও অপ্রীতিকর শব্দ হওয়া উচিত নয়। টেলপাইপটি পরীক্ষা করুন। অভিজ্ঞ মেকানিককে সঙ্গে নিয়ে যান এবং সবকিছু চেক করিয়ে নিন। 

গিয়ার শিফটিং সহজে করা উচিত, স্টিকের উপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। ক্লাচটি আটকে রাখুন এবং যখন আপনি এটি ছেড়ে দেবেন, তখন গাড়িটি ঝাঁকুনি বা কম্পন ছাড়াই মৃদুভাবে এগিয়ে যাওয়া উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Affordable EV Cars: টাটা পাঞ্চ থেকে নেক্সন, সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের ইভি গাড়ি কোনগুলি?
মাত্র ৩০ টাকায় ছুটবে ৩২০ কিমি! বাজারের সেরা ৫ ইলেকট্রিক স্কুটার এগুলিই, কত দাম?