Tata EV Discounts: Nexon থেকে Curvv EV, টাটার বাম্পার ডিসকাউন্ট! শো-রুমে উপচে পড়া ভিড়?

Published : May 19, 2026, 04:20 PM IST

Tata EV Discounts: টাটা মোটরস তাদের নেক্সন, পাঞ্চ এবং টিয়াগো-সহ একাধিক ইলেকট্রিক গাড়িতে চলতি মে মাসের জন্য বিরাট ছাড় ঘোষণা করেছে। এই অফারের ফলে, গ্রাহকদের মধ্যে ইভি কেনার আগ্রহ আরও বেড়েছে।

PREV
15
ইলেকট্রিক গাড়ির ওপর বিশাল ছাড়

পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতীয় গাড়ির বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, শহরের নিত্যযাত্রীরা বর্তমানে ইভি মডেল কেনার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। ঠিক এই সময়েই, টাটা মোটরস তাদের ইলেকট্রিক গাড়ির ওপর বিশাল ছাড় ঘোষণা করে বাজারে রীতিমতো হুলস্থূল ফেলে দিয়েছে।

25
গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে

মে মাসের এই অফারে টাটা নেক্সন ইভি, পাঞ্চ ইভি, টিয়াগো ইভি, হ্যারিয়ার ইভি এবং কার্ভ ইভি-র মতো মডেলগুলি রয়েছে। গাড়ির মডেলের বছর আর ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করে ছাড়ের পরিমাণ বদলাচ্ছে। এর মধ্যে এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ বোনাস, গ্রিন বোনাস এবং লয়্যালটি বোনাস যোগ হয়ে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে।

35
২ লক্ষ টাকার বেশি ছাড় ঘোষণা করা হয়েছে

তবে সবথেকে বেশি নজর কাড়ছে টাটা কার্ভ ইভি। এই SUV Coupe মডেলে কোম্পানি সর্বোচ্চ ৩.৮ লক্ষ টাকা পর্যন্ত, ছাড় দিচ্ছে। ইভি-র বাজারে এত বড় ছাড় সচরাচর দেখা যায় না। এছাড়া পাঞ্চ ইভি এবং টিয়াগো ইভি মডেলেও ২ লক্ষ টাকার বেশি ছাড় ঘোষণা করা হয়েছে। 

45
তিরিক্ত লয়্যালটি বোনাসের ব্যবস্থা
অন্যদিকে, হ্যারিয়ার ইভি কিনলে গ্রাহকরা আলাদা করে ইন্টারভেনশন বোনাস পাচ্ছেন, যা বেশ সাড়া ফেলেছে। যারা পেট্রোল-ডিজেলের গাড়ি ছেড়ে ইভি-তে আসছেন, তাদের জন্য অতিরিক্ত লয়্যালটি বোনাসের ব্যবস্থাও রয়েছে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে ইভি-র ব্যবহার বাড়াতে টাটা যে বেশ আগ্রাসী, এটা তারই ইঙ্গিত।
55
নিকটবর্তী টাটা ডিলারের সঙ্গে সরাসরি যোগাযোগ

তবে এই ছাড় শহর, রাজ্য, ডিলারশিপ, স্টকের জোগান এবং গাড়ির ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করে বদলাতে পারে। তাই যারা ইভি মডেল কেনার পরিকল্পনা করছেন, তাদের উচিত নিকটবর্তী টাটা ডিলারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সঠিক দাম ও অফারের ব্যাপারে নিশ্চিত হওয়া। তা সত্ত্বেও, টাটার এই মেগা অফার এখন বহু মানুষকে শো-রুমের দিকে টানছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories