Tata Punch EV: একবার চার্জ দিলেই ছুটবে ৫৯৩ কিমি? বাজারে আসছে টাটা পাঞ্চ ইভি-র নতুন ফেসলিফ্ট

Published : Feb 16, 2026, 04:08 PM IST

Tata Punch EV: টাটা মোটরস তাদের পাঞ্চ ইভি মডেলের একটি আপগ্রেডেড ফেসলিফ্ট মডেল লঞ্চ করতে চলেছে। এই নতুন মডেলে 45kWh ব্যাটারির বিকল্প থাকতে পারে, যা একবার চার্জ দিলে ৫৯৩.৬ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে।

PREV
15
ডিজাইন ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন?

টাটা মোটরস ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি, পাঞ্চ ইভি-র আপগ্রেডেড সংস্করণটি বাজারে লঞ্চ করবে। লঞ্চের আগেই মডেলটি বহুবার পরীক্ষামূলকভাবে দেখা গেছে। এর ডিজাইন ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আশা করছেন অনেকেই।

25
25kWh সংস্করণটি ৮২ হর্সপাওয়ার

একবার চার্জে দিলে ৫৯৩.৬ কিমি পর্যন্ত, চলার বিষয়টি বেশ উল্লেখযোগ্য একটা বিষয়। বর্তমান 25kWh এবং 35kWh ব্যাটারির বিকল্পগুলিও থাকতে পারে। 25kWh সংস্করণটি ৮২ হর্সপাওয়ার এবং 114 Nm টর্ক সরবরাহ করে।

35
রেঞ্জ যথাক্রমে ২৬৫ কিমি এবং ৩৬৫ কিমি

বর্তমান ARAI-প্রত্যয়িত রেঞ্জ যথাক্রমে ২৬৫ কিমি এবং ৩৬৫ কিমি। তবে নতুন পাঞ্চ ইভি ফেসলিফ্টে টাটা নেক্সন ইভি-র 45kWh ব্যাটারি যোগ করা হতে পারে। এতে রেঞ্জ বাড়বে এবং এটি দূরপাল্লার যাত্রার জন্য সেরা বিকল্প হয়ে উঠবে।

45
LED লাইট বার দেওয়া হতে পারে

বাইরের ডিজাইনে সামনের বাম্পার পরিবর্তন করা হয়েছে। Y-আকৃতির LED DRL লাইট থাকলেও, এয়ার-ড্যাম এবং স্কিড প্লেটে ছোটখাটো পরিবর্তন দেখা যায়। পিছনে সম্পূর্ণ প্রস্থের LED লাইট বার দেওয়া হতে পারে।

55
নতুন রঙের বিকল্প?

নতুন রঙের বিকল্পও যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। লাল ডুয়াল-টোনের সাথে বাদামী এবং উজ্জ্বল হলুদ রঙ আসতে পারে। এই আপগ্রেডেড পাঞ্চ ইভি ভারতীয় ইভি বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories