Tata Sierra EV: নতুন লুকে ফিরছে ফিরছে টাটা সিয়েরা! মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৫০০ কিমি?

Published : Mar 14, 2026, 10:47 AM IST
Tata Sierra EV: নতুন লুকে ফিরছে ফিরছে টাটা সিয়েরা! মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৫০০ কিমি?

সংক্ষিপ্ত

Tata Sierra EV: দেশের বিভিন্ন প্রান্তে গাড়িটিকে টেস্টিং করতেও দেখা গেছে। তা থেকেই বোঝা যাচ্ছে যে, সিয়েরা ইভিতে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। টাটার ইলেকট্রিক গাড়ির লাইন-আপে সিয়েরা ইভি একটি মিড-সাইজ প্রিমিয়াম SUV হিসেবে জায়গা করে নেবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। 

Tata Sierra EV: ভারতের গাড়ির বাজারে যে কয়েকটি ইলেকট্রিক SUV নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গাড়িপ্রেমীরা, সেগুলির মধ্যে অন্যতম হল টাটা সিয়েরা ইভি। টাটা মোটরস ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে যে, এই নতুন ইলেকট্রিক মডেলটি ২০২৬ সালের এপ্রিল মাস থেকে জুনের মধ্যে বাজারে আসবে। 

বিলাসবহুল কেবিন এবং লম্বা ড্রাইভিং রেঞ্জ

দেশের বিভিন্ন প্রান্তে গাড়িটিকে টেস্টিং করতেও দেখা গেছে। তা থেকেই বোঝা যাচ্ছে যে, সিয়েরা ইভিতে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। টাটার ইলেকট্রিক গাড়ির লাইন-আপে সিয়েরা ইভি একটি মিড-সাইজ প্রিমিয়াম SUV হিসেবে জায়গা করে নেবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। দামের দিক দিয়ে দেখতে গেলে এটি টাটা কার্ভ ইভি-র উপরে থাকবে। এই পাঁচ সিটের SUV মূলত সেই সব গ্রাহকদের জন্য, যারা ভালো রোড প্রেজেন্স, বিলাসবহুল কেবিন এবং লম্বা ড্রাইভিং রেঞ্জ চান। 

রিপোর্ট অনুযায়ী, মডেলটিতে সিঙ্গেল মোটর রিয়ার-হুইল ড্রাইভের পাশাপাশি ডুয়াল মোটর অল-হুইল ড্রাইভের অপশনও থাকতে পারে। এই SUV-টি টাটার বিশেষ Acti.ev প্লাস প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এটি একটি স্কেটবোর্ড স্টাইলের ইভি আর্কিটেকচার। যা ভবিষ্যতের বিভিন্ন ইলেকট্রিক গাড়ির জন্য ডিজাইন করা হয়েছে। শোনা যাচ্ছে, টাটা হ্যারিয়ার ইভি-র সাথে সিয়েরা ইভি কিছু গুরুত্বপূর্ণ পার্টস শেয়ার করবে।

ফাস্ট চার্জিং, ভেহিকেল-টু-লোড (V2L) সাপোর্ট

ব্যাটারির ক্ষেত্রে, একটি ৫৫ kWh ইউনিটের সাথে একটি ৬৫ kWh-এর বড় ব্যাটারি প্যাকও থাকতে পারে। আশা করা হচ্ছে, বড় ব্যাটারি প্যাকের মডেলটি একবার চার্জ দিলেই ৫০০ কিলোমিটারের বেশি রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ দেবে। এছাড়া ফাস্ট চার্জিং, ভেহিকেল-টু-লোড (V2L) সাপোর্ট এবং বাই-ডাইরেকশনাল চার্জিংয়ের মতো ফিচারও এটিতে থাকার সম্ভাবনা রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে পুরনো টাটা সিয়েরা মডেলের ঐতিহ্য বজায় রেখে আধুনিক ইভি স্টাইলিং দেওয়া হয়েছে। গাড়ির সামনে রয়েছে একটি ক্লোজড গ্রিল, পুরোটা জুড়ে থাকা LED ডে-টাইম রানিং লাইট এবং স্প্লিট হেডল্যাম্প ডিজাইন। এছাড়াও নতুন অ্যালয় হুইল, ফ্লাশ ডোর হ্যান্ডেল, মাসকুলার হুইল আর্চ এবং পিছনে কানেক্টেড LED লাইট বার গাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়েছে।

কেবিনের ভিতরে একটি হাই-টেক লেআউট রাখা হয়েছে। যেখানে তিনটি স্ক্রিন থাকবে। এটির মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং প্যাসেঞ্জারের দিকে একটি ডিসপ্লে। আশা করা হচ্ছে, টপ ভ্যারিয়েন্টগুলিতে লেভেল ২ ADAS, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, পাওয়ার্ড ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, কানেক্টেড কার টেকনোলজি এবং ডুয়াল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো আধুনিক ফিচারও পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

MG Windsor EV Discount: ৭০,০০০ টাকার বিরাট অফার! যেন চাকার উপর সোফায় বসে গাড়ি চড়া
Ather EV Offer: গরম গরম ২০ হাজার টাকার ডিসকাউন্ট! Ather স্কুটারে বিরাট অফার