Tata Tiago EV 2026: টাটার এই নতুন মডেল কাঁপিয়ে দেবে বাজার? এত কম দামে একাধিক ফিচার

Published : Jun 20, 2026, 01:15 PM IST

Tata Tiago EV 2026: বাজারে চলে এসেছে টাটা টিয়াগোর নতুন মডেল। একেবারে নতুন ডিজাইন, প্রিমিয়াম কেবিন, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো একাধিক আপগ্রেড রয়েছে এটিতে। শহরের রাস্তায় চালানোর জন্য এই গাড়িটি এককথায় অসাধারণ।

PREV
15
টাটা টিয়াগো ইভি-র ফিচার

ভারতে যারা সস্তায় ইলেকট্রিক গাড়ি কিনতে চান, তাদের কাছে Tata Tiago EV একটা পরিচিত নাম। এবার এই হ্যাচব্যাক গাড়িটির ২০২৬ মডেল লঞ্চ হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নতুন ফ্রন্ট ডিজাইন, প্রিমিয়াম কেবিন, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 360 ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড স্পট মনিটরিং, ৬টি এয়ারব্যাগ এবং লাইফটাইম ব্যাটারি ওয়ারেন্টির মতো ফিচারগুলি এই গাড়ির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। গাড়িটি দুটি ব্যাটারি অপশনে পাওয়া যাচ্ছে।

25
টাটা টিয়াগোর ব্যাটারি

গাড়িটিতে ১৯.২ kWh এবং ২৪ kWh-এর দুটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। এর ২৪ kWh মডেলটি ৭৪ bhp শক্তি এবং ১১৪ Nm টর্ক জেনারেট করে। শহরের রাস্তায় গাড়িটি খুব মসৃণভাবে এবং প্রায় শব্দহীনভাবেই চলে। স্পোর্ট মোডে রাখলে দারুণ অ্যাক্সিলারেশন পাওয়া যায়। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২২ কিমি। ড্রাইভ, রিভার্স, নিউট্রাল এবং স্পোর্ট—এই চারটি ড্রাইভিং মোড থাকায় গাড়ি চালানো বেশ সহজ।

35
চার্জিং-এর সুবিধা

রেঞ্জ এবং চার্জিংয়ের দিক থেকেও Tiago EV বেশ উন্নতি করেছে। ARAI সার্টিফায়েড রেঞ্জ ২৮৬ কিমি হলেও, বাস্তবে প্রায় ১৯০ কিমি পর্যন্ত চালানো যায়। রোজকার অফিস যাতায়াত বা সপ্তাহান্তে ছোটখাটো ট্রিপের জন্য এই রেঞ্জ যথেষ্ট। ৩.৩ kW AC চার্জার দিয়ে সারারাত চার্জ দেওয়া যায়। তবে চাইলে ৭.২ kW AC চার্জারও নিতে পারেন, এতে চার্জিংয়ের সময় কমে আসবে।

45
শহরের ভিড় সামলানো সহজ

৩০ kW DC ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ৩০ মিনিটে গাড়িটি ২০-৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। যা লম্বা সফরের জন্য দারুণ সুবিধা। গাড়ির নীচে ব্যাটারি লাগানো থাকায় এটির স্টেবিলিটি বেড়েছে অনেকটাই। শহরের ট্র্যাফিক হোক বা হাইওয়ে, স্টিয়ারিং খুব ভালোভাবে কাজ করে। পিছনের সিটের জন্য AC ভেন্ট, আরামদায়ক সিট, অতিরিক্ত স্টোরেজ এবং ২৪০ লিটারের বুট স্পেস থাকায় এটি একটি পারফেক্ট ফ্যামিলি কার।

55
আকর্ষণীয় টাটা টিয়াগো

সব মিলিয়ে, 2026 Tata Tiago EV কম দামে দারুণ ফিচার, উন্নত সুরক্ষা, ফাস্ট চার্জিং এবং কম রক্ষণাবেক্ষণের খরচের একটি সম্পূর্ণ প্যাকেজ। যারা প্রথমবার ইলেকট্রিক গাড়ি কিনবেন ভাবছেন বা পেট্রোল গাড়ি থেকে EV-তে শিফট করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার অপশন হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories