এটি একটি দুই আসনের গাড়ি। সোনালি রঙের এই গাড়িটিকে প্রযুক্তির বিস্ময় বলা চলে। কারণ, এতে স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর বা ব্রেক পেডাল কিছুই নেই। পুরোটাই প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি, যা বিশেষ করে ট্যাক্সি পরিষেবার জন্য তৈরি করা হয়েছে। সাইবারক্যাবটি টেসলার AI4 হার্ডওয়্যার দিয়ে চলে। এটিতে একটি ২১৯ হর্সপাওয়ারের পার্মানেন্ট ম্যাগনেট মোটর এবং একটি ৪৮ kWh ব্যাটারি প্যাক রয়েছে। EPA রেকর্ড অনুযায়ী, সাইবারক্যাবের মোট ওজন ৩,১১৩ পাউন্ড (প্রায় ১,৪১২ কেজি)। সংস্থাটি জানাচ্ছে, একবার চার্জ দিলে গাড়িটি ৪৬৬ থেকে ৪৮২ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। টেসলা এই গাড়িটিকে তাদের রোবোট্যাক্সি নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহার করবে। সাধারণ মানুষ একটি অ্যাপের মাধ্যমে এই গাড়ি ভাড়া করতে পারবেন। চলতি বছর, ২,৫০০ রোবোট্যাক্সি চালু করার পরিকল্পনা রয়েছে টেসলার।
Affordable Automatic Cars: প্রতি লিটারে ২৫ কিমি মাইলেজ এবং সঙ্গে ৬টি এয়ারব্যাগ! সেরা অটোমেটিক গাড়ি কোনগুলি?