Affordable Scooters: ১ লাখেরও কম দাম! মধ্যবিত্ত পরিবারের জন্য সেরা ৫টি স্কুটার, ফিচার দেখলে চমকে যাবেন

Published : Feb 24, 2026, 10:01 PM IST

Affordable Scooters: মধ্যবিত্ত পরিবারের জন্য সেরা ৫টি স্কুটার কোনগুলি? সেগুলোর দাম কত এবং কী কী ফিচার রয়েছে? 

PREV
16
বাজেট দামে সেরা ৫টি স্কুটার
মধ্যবিত্ত পরিবারের কাছে স্কুটার যেন এক বিলাসবহুল বাহন। অফিসে যাওয়া থেকে শুরু করে বাজার-হাট, সবেতেই স্কুটার খুব কাজের। এই গ্যালারিতে আমরা ১ লক্ষ টাকার কম দামের সেরা ৫টি স্কুটার সম্পর্কে বিস্তারিত জানাব।
26
টিভিএস এনটর্ক ১২৫ (TVS Ntorq 125)

TVS NTORQ 125 স্কুটারটি তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে 124.8 CC, 3-ভালভ ইঞ্জিন। স্কুটারটি প্রতি লিটারে ৪০-৫০ কিমি মাইলেজ দেয়। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯৫ কিমি। ব্লুটুথ কানেক্টিভিটির মতো প্রযুক্তিও রয়েছে। এটির বেসিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৯৬,৬০০ টাকা।

36
হন্ডা অ্যাক্টিভা ৬জি (Honda Activa 6G)

Honda Activa 6G ভারতের এক নম্বর স্কুটার। এটি প্রতি লিটারে প্রায় ৫৫ কিমি মাইলেজ দেয়। এটির টপ ভ্যারিয়েন্টে 'স্মার্ট কী' প্রযুক্তি রয়েছে, যার ফলে চাবি ছাড়াই স্কুটার স্টার্ট করা যায়। টেলিস্কোপিক সাসপেনশনের জন্য খারাপ রাস্তাতেও মসৃণভাবে চলে। এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম মাত্র ৭৯,৩৭৮ টাকা এবং অন-রোড দাম ৯৭,২৬৭ টাকা।

46
সুজুকি অ্যাক্সেস ১২৫ (Suzuki Access 125)
Honda Activa-র শক্ত প্রতিযোগী Suzuki Access 125। এতে 125cc ইঞ্জিন থাকায় পিকআপ খুব ভালো। ব্লুটুথ কানেক্ট করলে ডিসপ্লে-তে নেভিগেশন, মিসড কল এবং মেসেজ অ্যালার্ট দেখা যায়। মোবাইল চার্জ করার সুবিধাও রয়েছে। এর বেসিক ভ্যারিয়েন্টের দাম ১,০২,৪০০ টাকা, তবে অফারে দাম আরও কমতে পারে।
56
ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড (Yamaha Fascino 125 Fi Hybrid)
Yamaha Fascino 125 Fi Hybrid মডেলটির ওজন মাত্র ৯৯ কেজি, তাই মহিলারা সহজেই এটি চালাতে পারেন। এতে রয়েছে 125 cc, এয়ার-কুলড, BS6 ইঞ্জিন। স্কুটারটি প্রায় ৬৫ কিমি মাইলেজ দেয়, যা অন্যতম সেরা। এই মডেলের অন-রোড দাম ৯২,৫০০ টাকা।
66
হিরো জুম ১১০ (Hero Xoom 110)

Hero Xoom 110 মডেলে একটি বিশেষ ফিচার রয়েছে, যা অন্য স্কুটারে নেই - কর্নার বেন্ড ল্যাম্প। স্কুটার বাঁক নেওয়ার সময় এটি নিজে থেকেই সেই দিকে আলো ফেলে, ফলে রাতে চালানো অনেক বেশি নিরাপদ। X-আকৃতির LED লাইট এটিকে একটি দারুণ লুক দেয়। চওড়া টায়ারের জন্য গ্রিপও খুব ভালো। এটি প্রতি লিটারে ৫০ কিমি মাইলেজ দেয়। এই মডেলের অন-রোড দাম ৮৬,৫০০ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories