Top 5 Electric Scooters: আর কত পেট্রোলে টাকা ওড়াবেন? দেখে নিন সেরা ৫টি ইভি স্কুটার

Published : Mar 28, 2026, 09:05 AM IST

Top 5 Electric Scooters: পেট্রোল পাম্পের লম্বা লাইনে দাঁড়িয়ে বিরক্ত? এমন ৫টি সেরা ইলেকট্রিক স্কুটারের কথা জানুন, যা প্রতি মাসে আপনার হাজার হাজার টাকা আর সময় দুটোই বাঁচাবে।

PREV
16
সেরা ইলেকট্রিক স্কুটার

এই মুহূর্তে ইলেকট্রিক স্কুটার (EV) আপনার জন্য দারুণ অপশন হতে পারে। একটি পেট্রোল স্কুটার চালাতে প্রতি কিলোমিটারে খরচ হয় প্রায় ২.৩৩ থেকে ২.৬৩ টাকা। কিন্তু বাড়িতে চার্জ দেওয়া একটা ইলেকট্রিক স্কুটারে প্রতি কিলোমিটারে খরচ মাত্র ১.৩০ থেকে ১.৫০ টাকা। ঠিকমতো হিসেব করলে, একটি ইলেকট্রিক স্কুটারে আপনি বছরে প্রায় ৪৫,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।

26
Ola S1 Pro (ওলা এস১ প্রো)

গতি এবং প্রযুক্তির সংমিশ্রণে তৈরি Ola S1 Pro আপনার জন্য একটি সেরা অপশন হতে পারে। এই স্কুটারটি একবার ফুল চার্জ দিলে ১৩৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। একটি পেট্রোল স্কুটারের তুলনায়, Ola S1 Pro চালিয়ে আপনি শুধু পেট্রোলের খরচেই মাসে প্রায় ১,৩৪৫ টাকা সরাসরি বাঁচাতে পারবেন। তাছাড়া এটির পিকআপও দারুণ। 

36
Ather 450X (অ্যাথার ৪৫০এক্স)

যদি আপনার প্রিমিয়াম অভিজ্ঞতা এবং দুর্দান্ত বিল্ড কোয়ালিটি চাই, তাহলে Ather 450X বেছে নিতে পারেন। রেঞ্জ ও পারফরম্যান্সের দিক দিয়ে দেখতে গেলে মডেলটির ইকো মোডে, ১১৫.৫ কিলোমিটার পর্যন্ত, রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ রয়েছে। এটির ড্যাশবোর্ড এবং নেভিগেশন সিস্টেম খুবই মসৃণ। দামটা একটু বেশি হলেও, এটির রাইডিং কোয়ালিটি এবং ঝঞ্ঝাটহীন পারফরম্যান্স অনেকেই পছন্দ করেন। 

46
TVS iQube (টিভিএস আইকিউব)

TVS iQube ও একটি সেরা অপশন হতে পারে। এই স্কুটারটি ১০০ কিলোমিটার পর্যন্ত রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ দেয়। সারা দেশে ছড়িয়ে থাকা TVS-এর সার্ভিস নেটওয়ার্ক এটিকে একটি নির্ভরযোগ্য স্কুটার করে তুলেছে। এটি নিখাদ একটি ফ্যামিলি স্কুটার। 

56
Bajaj Chetak (বাজাজ চেতক)

Bajaj Chetak নামটাই যথেষ্ট। নতুন প্রজন্মের ফাইবার বডির স্কুটার যারা কিনতে চান, তাদের জন্য এটি মজবুত মেটাল বডি নিয়ে এসেছে। এটি ৯৫ কিলোমিটার রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ দেয়। পেট্রোল এবং রক্ষণাবেক্ষণের খরচ বাঁচিয়ে এই স্কুটার মাত্র ২.৮ বছরে, পুরো দাম উশুল করে নেবে। প্রতিদিনের ব্যবহারের জন্য এটি একটি নির্ভরযোগ্য সঙ্গী।

66
Simple One (সিম্পল ওয়ান)

রাস্তায় চলতে চলতে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয় থাকলে, Simple One আপনার চিন্তা দূর করবে। কেন কিনবেন? কারণ, এই স্কুটারটি ১৫০ কিলোমিটার পর্যন্ত দুর্দান্ত রেঞ্জ দেয়, যা এই বাজেটে সর্বোচ্চ। এতে বড় ব্যাটারি প্যাক থাকায় রোজ রোজ চার্জ দেওয়ার ঝামেলা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories