পেট্রোলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় যাতায়াতের জন্য নতুন বিকল্প ভীষণই জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে, যারা রোজ অল্প দূরত্বের মধ্যে যাতায়াত করেন, যেমন ছাত্রছাত্রী বা অফিসকর্মীরা, তারা এখন অনেক বেশি ইলেকট্রিক সাইকেলের দিকে ঝুঁকছেন। যা একবার চার্জ দিলে ৬০ কিমি পর্যন্ত চলতে পারে। এতে কিন্তু খরচও অনেকটা বাঁচে এবং পরিবেশও ভালো থাকে।