Used Car: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন? এই একটা জিনিস দেখে না নিলে ফেঁসে যেতে পারেন! সাবধান

Published : Jun 24, 2026, 04:15 PM IST

কম বাজেটে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা ভাল অপশন হলেও, ছোট্ট একটা ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, গাড়ি কেনার আগে এর কাগজপত্র খুঁটিয়ে দেখাটা সবচেয়ে জরুরি।

PREV
17

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে (RC) থাকা ইঞ্জিন ও চ্যাসিস নম্বরের সঙ্গে গাড়ির আসল নম্বর মিলিয়ে নিন। গাড়ির ওপর কোনও ব্যাঙ্ক লোন (Hypothecation) বাকি আছে কিনা, তা অবশ্যই যাচাই করুন। 

27

গাড়িটি কোনও চুরি, দুর্ঘটনা বা আইনি মামলায় জড়িত কিনা, সেটাও জেনে নেওয়া দরকার। এই ভুল করলে টাকা দিয়ে কেনা গাড়িও হাতছাড়া হতে পারে। কারণ, লোন বা কাগজপত্রে সমস্যা থাকলে ব্যাঙ্ক বা আইনি সংস্থা সেই গাড়ির দাবি করতে পারে। তখন টাকা দিয়েও গাড়ি হারাতে হবে। 

37

বিক্রেতা যদি বলেন যে গাড়ির লোন শোধ হয়ে গেছে, তাহলে শুধু তাঁর মুখের কথায় বিশ্বাস করবেন না। ব্যাঙ্কের দেওয়া আসল NOC (নো অবজেকশন সার্টিফিকেট) এবং ফর্ম 35-এর কপি চেয়ে নিন। এই ডকুমেন্টগুলোই প্রমাণ করে যে, ব্যাঙ্ক গাড়ির ওপর থেকে তাদের দাবি ছেড়ে দিয়েছে। এই কাগজ ছাড়া RC থেকে ব্যাঙ্কের নাম সরানো সম্ভব নয়।

47

RC এবং মালিকানার কাগজপত্র খুঁটিয়ে দেখুন। গাড়ির সার্ভিস হিস্ট্রি আর ইন্স্যুরেন্স ক্লেমের রেকর্ড পরীক্ষা করুন। ওডোমিটারের রিডিংয়ে কোনও কারচুপি করা হয়েছে কিনা, তা যাচাই করুন। 

57

অন্তত ৫-১০ কিলোমিটার টেস্ট ড্রাইভ করে দেখুন। একজন নিরপেক্ষ মেকানিককে দিয়ে গাড়িটি ভালোভাবে পরীক্ষা করিয়ে নিন।

67

গাড়িটি নিজের নামে ট্রান্সফার করার সময়, ব্যাঙ্কের NOC এবং অন্যান্য জরুরি ডকুমেন্ট RTO-তে জমা দেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করুন। 

77

এর ফলে গাড়ির ডকুমেন্ট থেকে হাইপোথিকেশন (Hypothecation) পুরোপুরি মুছে যাবে এবং ভবিষ্যতে কোনও আইনি ঝামেলা থাকবে না।

Read more Photos on
click me!

Recommended Stories