Volkswagen Taigun Facelift: নতুন রূপে আসছে ভক্সওয়াগেন টাইগুন, Creta-Seltos-কে জোর টক্কর?

Published : Feb 27, 2026, 02:33 PM IST

Volkswagen Taigun Facelift: ফেসলিফ্ট মডেলটি ২০২৬ সালের আসন্ন মার্চ মাসে, লঞ্চ হতে পারে বলে খবর। প্যানোরামিক সানরুফ, রিয়ার মাসাজ সিট এবং ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের মতো নতুন ফিচার নিয়ে এটি Hyundai Creta এবং Kia Seltos-কে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে। 

PREV
13
৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স

এই গাড়িটির ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। নতুন এই মডেলে প্যানোরামিক সানরুফ, রিয়ার মাসাজ সিট এবং ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের মতো প্রিমিয়াম ফিচার যোগ হতে পারে বলে খবর। তার ফলে, Hyundai Creta এবং Kia Seltos-এর সঙ্গে প্রতিযোগিতা আরও জমজমাট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

23
২৫টিরও বেশি সেফটি ফিচার

নতুন ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স চালকদের আরও মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা দেবে চালকদের। এছাড়াও এটিতে থাকছে সম্পূর্ণ LED হেডলাইট, নতুন ফ্রন্ট-রিয়ার ডিজাইন এবং ২৫টিরও বেশি সেফটি ফিচার। গাড়িটি ৫-স্টার সেফটি রেটিং পাবে বলে আশা করা হচ্ছে।

33
প্রিমিয়াম SUV সেগমেন্ট

ইতিমধ্যেই ভারতের রাস্তায় এই গাড়ির টেস্টিং মডেল দেখা গেছে। যা থেকে একটি বিষয় পরিষ্কার যে, লঞ্চ আর বেশিদিন দেরি নেই। বাজারে থাকা Hyundai Creta এবং Kia Seltos-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে নতুন Taigun। নতুন ফিচার এবং সুরক্ষা ব্যবস্থা এটিকে প্রিমিয়াম SUV সেগমেন্টে এক শক্তিশালী প্রতিযোগী করে তুলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories