শরীর পুরোপুরি সুস্থ নয়, পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অন্তঃসত্ত্বা পরীমণি

Published : Apr 02, 2022, 04:48 PM IST
শরীর পুরোপুরি সুস্থ নয়, পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অন্তঃসত্ত্বা পরীমণি

সংক্ষিপ্ত

দিনকয়েক আগেই ঢাকার এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল পরীমণিকে। হঠাৎ কী হল হবু মায়ের, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ফ্যানেরা। পরীমণির সোশ্যাল মিডিয়া পোস্টেই দেখা গিয়েছিল হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন পরীমণি। যার ক্যাপশনে লেখা 'অ্যান অ্যাক্সিডেন্ট'। অবশেষে একটানা পাঁচদিন হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার বিকালে বাড়ি ফিরেছেন পরীমণি। আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন নায়িকা। যদিও হাসপাতাল থেকে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎাকারে অভিনেত্রী জানিয়েছেন, গত পাঁচ দিন পর হাসপাতাল থেকে ফিরেছেন অভিনেত্রী। এখন বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। তবে আগের তুলনায় অনেকটাই ভাল আছেন।  

পরীমণির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, নায়িকার হিমোগ্লোবিন লেভেল প্রচন্ড লো এবং ব্লাড প্রেশারও অনেকটাই কম। সেই কারণেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপরেই দেরি না  করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং স্যালাইনও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। আপাতত অভিনেত্রীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর শুনেই স্বস্তিতে নেটিজেনরা। পরীমণি জানিয়েছেন, শরীরটা খুবই দুর্বল। ওষুধও চলছে, তবে ওষুধ খেলেই প্রচন্ড বমি হচ্ছে।  এবং সেই জন্যই শরীরটা ভীষণ দুর্বল।  তবে আচমকা পড়ে গিয়ে পেটের মধ্যে খুব বেশি ব্যথা লেগেছিল। আমার বাচ্চার জন্য চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। তবে অনেকরকমের পরীক্ষা করা হয়েছে, ডাক্তার বলেছে বেবির কোনও সমস্যা হয়নি। ও একদম ঠিক আছে।

ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণিকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসার পর থেকে যেন সর্বদাই নেটিজেনদের চর্চায় রয়েছেন  পরীমণি। মা হওয়ার খবর দেওয়ার  পর থেকেই সকলের চোখ পরীমণির উপরে। একের পর এক নয়া বিতর্ক। কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ছে না পরীমণির । বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ।  ঢালিউডের অন্দরে  পরীমণিকে নিয়ে চর্চা বেড়ে চলেছে। শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির চেয়ে আর কেউ ভাল জানে না। বেশ কিছুদিন আগেও অরণ্য  আনোয়ার পরিচালিত 'মা' ছবির শুটিং করছিলেন পরীমণি,সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন পরীমণি। শুটিং সেট থেকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরীমণিকে। পুরোপুরি বিশ্রাম নেওয়ার কথা বলেছেন চিকিৎসকেরা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে প্রথমে ছোটপর্দায় কাজ শুরু করেন তিনি। তারপর সেখান থেকে রূপোলি পর্দায় অভিনয় শুরু করেন তিনি। 'ভালবাসা সীমাহীন' ছবির মধ্য দিয়েই প্রথম বড় পর্দায় কাজ শুরু করেন পরিমণি  । সম্প্রতি পরীমণি জানিয়েছেন, আগামী দেড় বছর আর কোনও ছবিতে অভিনয় করবেন না তিনি।  যার ফলে আগামী ছবি প্রীতিলতা-র কাজও বেশ  দীর্ঘ সময়ের জন্য আটকে গেল। পরীমণির সিদ্ধান্তেই চিন্তার ভাঁজ পড়েছে পরিচালকের কপালে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহিদ প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন  পরীমণি। ছবিকে সেট থেকে প্রীতিলতার লুকও ভাইরাল হয় তারপরই জনপ্রিয়তায় সকলকে ফেলে এগিয়ে যান পরীমণি । এই মুহূর্তে পরীমণির সঙ্গেই রয়েছেন তার স্বামী শরিফুল রাদ।  দিনকয়েক আগেই শরিফুলের সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন পরীমণি। এরপর সামাজিক ভাবে বিয়েও করেন পরীমণি  অভিনেত্রী আগেও জানিয়েছিলেন ,  'গুনিন ' ছবির সেটে গোপনে রাজকে বিয়েও করেছিলেন পরীমণি।

আরও পড়ুন- একঘেয়েমি যৌনতা না পসন্দ, এই অভিনেত্রীর জন্য ঘোর অন্ধকার নেমে এসেছিল অজয়ের জীবনে

আরও পড়ুন- ঘাড়ে উঠে চরম অন্তরঙ্গতা, আইল্যান্ডে শার্টলেসে সুপারহট ভিকিকে দেখে এ কী করলেন ক্যাট

আরও পড়ুন- সর্বনাশ! ক্যামেরার সামনেই খুলে ফেললেন পোশাক, বুকের খাঁজ দেখাতেই কেলেঙ্কারি কান্ড ঘটালেন উরফি

PREV
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
click me!

Recommended Stories

US Bangladesh Secret Deal: নির্বাচনের আগে বাংলাদেশে তোলপাড়! স্বাক্ষর করতে চলেছে এক গোপন বাণিজ্য চুক্তি
রক্তাক্ত ঢাকা! বিক্ষোভে ২৩ জন আহত, গুলি চালানোর কথা অস্বীকার সরকারের