সমস্ত চুল কেটে মাথা কামালেন চিত্রাঙ্গদা! কারণটা কী

swaralipi dasgupta |  
Published : Jul 21, 2019, 03:10 PM IST
সমস্ত চুল কেটে মাথা কামালেন চিত্রাঙ্গদা! কারণটা কী

সংক্ষিপ্ত

মাথার ঘন কালো চুল কেটে ফেললেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা  এর আগেও অভিনয়ের খাতিরে চুল ছোট করে কেটে ফেলেছিলেন চিত্রাঙ্গদা  কিন্তু এবার মাথার সব চুল কামিয়ে ফেললেন অভিনেত্রী

মাথার ঘন কালো চুল কেটে ফেললেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। এর আগেও অভিনয়ের খাতিরে চুল ছোট করে কেটে ফেলেছিলেন চিত্রাঙ্গদা। কিন্তু এবার মাথার সব চুল কামিয়ে ফেললেন অভিনেত্রী। 

চিত্রাঙ্গদা চিরকালই সাহসী। আবারও তেমনই একটি সাহসী কাজ করে ফেললেন অভিনয়ের খাতিরে। নেটফ্লিক্সে এই মুহূর্তে তাঁর ওয়েব সিরিজ টোট্টা পটাকা আইটেম মাল চলছে। সেই ওয়েব সিরিজের জন্যই সব চুল কেটে ফেললেন চিত্রাঙ্গদা।

 

 

পার্লারে গিয়ে পুরো চুল কাটার ভিডিও করলেন চিত্রাঙ্গদা। তার পরে সেই ভিডিওই নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। 

প্রসঙ্গত, গত পিতৃদিবসেও একটি সাহসী কাজ করেন চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা আগে পদবী চক্রবর্তী ব্যবহার করতেন। কিন্তু পিতৃদিবসে এই পিতৃপ্রদত্ত পদবী ত্যাগ করেন তিনি। বদলে মায়ের নামকেই নিজের নামের পাশে পাকাপাকি ভাবে বসিয়ে নেন। মাকে উপহার দিতেই এই কাজ করেছিলেন তিনি। তার পরই তাঁর নাম হয় চিত্রাঙ্গদা শতরূপা। সোশ্যাল মিডিয়ায়ও নিজের নাম বদলে নেন তিনি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা