জিৎ-কে শুভেচ্ছাবার্তা পাঠালেন অমিতাভ বচ্চন, পোস্ট শেয়ার করলেন অভিনেতা

Published : May 26, 2019, 12:29 PM IST
জিৎ-কে শুভেচ্ছাবার্তা পাঠালেন অমিতাভ বচ্চন, পোস্ট শেয়ার করলেন অভিনেতা

সংক্ষিপ্ত

জিৎ-কে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন বচ্চন গান প্রসঙ্গেই কী বললেন তিনি

শুধু শুভেচ্ছাবার্তাই নয়, সঙ্গে আবার বাংলাতেও জানালেন ভালো থাকার কথা। জিৎ-এর পঞ্চাশতম ছবি শেষ থেকে শুরু মুক্তি পেতে চলেছে ঈদে। এখন চলছে জোড় কদমে প্রস্তুতি। এমনই অবস্থায় জিৎ-এর এই চলচ্চিত্র জগতের সফরকে সাধুবাদ জানালেন অমিতাভ বচ্চন। তার পঞ্চাশতম ছবি শেষ থেকে শুরু-র কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষায়।

বলিউড শাহেনশাহর ভক্ত অভিনেতা জিৎ, বরাবরই যা তিনি বলে এসেছেন প্রকাশ্যে, ২০১৪ সালে মুক্তি পাওয়া বচ্চন গানটিতেও তাকে বচ্চনের স্টাইলে নাচতে ও পোশাক পড়তে দেখা যায়। এই প্রসঙ্গেও মুখ খোলেন অমিতাভ বচ্চন, কী ছিল সেই শুভেচ্ছাবার্তায় দেখুন।

শনিবার অমিতাভ বচ্চনের সেই শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জিৎ। এক মিনিট পনেরো সেকেন্ডের এই ভিডিও জুড়ে অমিতাভ বচ্চনের মুখে শোনা গেল শুধুই জিৎ-এর প্রশংসা। অমিতাভ বচ্চন বলেন, তিনি জিৎ-কে শুভেচ্ছা জানাতেই এই পদক্ষেপ নেন। তিনি জিৎ-এর অনেক ছবি দেখেছেন, জিৎ-এর অভিনয় তার খুব প্রিয়। অনেক ছবিতেই বিগ বি-র প্রতি তিনি ভালোবাসা, শ্রদ্ধাজ্ঞাপন করেছেন, যা দেখে মুগ্ধ শাহেনশাহ। জিৎ নিজের ছবির একটি সম্পূর্ণ গান ডেডিকেট করেছে তাকে, তার জন্য ধন্যবাদও জানান তিনি। পরিশেষে আসেন ছবির প্রসঙ্গে। তিনি জানান, আগামী ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল। এভাবেই সকলে তোমাকে ভালোবাসুক। সকলের আশির্বাদ নিয়ে এগিয়ে যাও। তবে সম্পূর্ণ ভিডিওটিতে সবথেকে আকর্ষণীয় ছিল শেষ দুটো কথা, ভালো থাকবেন, নমষ্কার(বাংলায় বলা)।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা