দার্জিলিং ম্যালে কার জন্য অপেক্ষায় রাজ, ভিডিও শেয়ার করে অভিশাপ দিলেন অঙ্কুশ

Published : Feb 25, 2020, 09:23 PM IST
দার্জিলিং ম্যালে কার জন্য অপেক্ষায় রাজ, ভিডিও শেয়ার করে অভিশাপ দিলেন অঙ্কুশ

সংক্ষিপ্ত

দার্জিলিং-এ চুরান্ত ঠাণ্ডার মাঝে অঙ্কুশ লেপের তলা থেকে ভিডিও শেয়ার অভিনেতার মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় পাল্টা জবাব দিলেন রাজ চক্রবর্তী

দক্ষিণে এখন বসন্ত এলেও উত্তরে শীতের দাপট এখনও কমেনি। মাঝে মধ্যেই তুষারপাতের দেখা মিলছে যত্রতত্র। ঠাণ্ডার এই দাপটের মাঝেই দার্জিলিং-এ হাজির অভিনেতা অঙ্কুশ। সেখানে এখন ঠাণ্ডা ঠিক কতটা তা আঁচ করা যায় অভিনেতার শেয়ার করা একটি ভিডিও দেখেই। শ্যুটিং সূত্রে সেখানে হাজির হয়েছেন তিনি। লেপের তলা থেকেই অভিশাপ দিলেন কাছের মানুষদের। 

আরও পড়ুুন-পরণে গ্লিটারস লং ড্রেস, উত্তাল নাচে ভাইরাল অপরাজিতা

আরও পড়ুন-মিথিলার বিয়ের মাস দুয়েক পেরোতেই গাটছড়া বাঁধতে চলেছেন প্রাক্তন স্বামী তাহসান

অভিশাপের কারণ খোলসা করলেন অঙ্কুশ নিজেই। যাঁরা যাঁরা তাঁকে বুঝিয়ে ছিলেন যে দার্জিলিং-এ ঠাণ্ডা নেই, সেই পরিবারের সদস্য বন্ধুবান্ধবদেরকেই অভিশাপ করলেন অঙ্কুশ। মঙ্গলবার সন্ধের সময় সেখানে উপস্থিত হন তিনি। দেখা মেলেনি পুরো টিমের। তাঁর বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কারুর সঙ্গেই দেখা করেননি তিনি। কারণ লেপ থেকে বেড়নো সম্ভবপর হচ্ছে না অঙ্কুশের। 

আরও পড়ুন-কাজের ফাঁকে সোলো ট্রিপ, পাখির মতোন আকাশে উড়ান মধুমিতার

 

সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়া মাত্রই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরই মাঝে ইন্টাগ্রামে টুইট করেন পরিচালক রাজ চক্রবর্তী। সেখানেই তিনি লেখেন, একটা ছাতা নিয়ে ম্যালে চলে এস, আমি এখানে অপেক্ষা করে রয়েছি। এখন এখানকার তাপমাত্রা ২ ডিগ্রি। লেপের তলায় কাঁপতে থাকা অঙ্কুশের এই মজার ভিডিও দেখে দার্জিলিং-এর আবহাওয়ার আভাস পেল ভক্তরা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা