হলিউড বা বলিউড নয়, এবার টলিউডে সাক্ষাৎ টি-ম্য়ান দর্শণ, সৌজন্যে অঙ্কুশ

Published : Jan 05, 2022, 01:52 PM ISTUpdated : Jan 05, 2022, 01:53 PM IST
হলিউড বা বলিউড নয়, এবার টলিউডে সাক্ষাৎ টি-ম্য়ান দর্শণ, সৌজন্যে অঙ্কুশ

সংক্ষিপ্ত

অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে জুড়ি মেলা ভার। 

অঙ্কুশ (Ankush Hazra) মানেই মজার মজার পোস্ট (Social Media Post) , অঙ্কুশ মানেই কোথাও গিয়ে যেন বেশ কিছুটা হলকা মেজাজের আড্ডা, কমেন্ট বা ছবির খোঁজ, বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এই টলিউড স্টার। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি, কখনও তার ব্যতিক্রম ঘটে না। অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে (Tollywood Actor)  জুড়ি মেলা ভার। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অঙ্কুশের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমিক টাইমিং নিয়েও তিনি প্রায়সই প্রশংসিত হতে থাকেন। এবার সেই সেন্স অফ হিউমারের জেরেই প্রকাশ্যে এল অঙ্কুশের ভিন্ন রূপ। একটি অ্যাপের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে ফের কমেডি কিং হিসাবে প্রমাণ করলেন তিনি।  

 

 

মাঝে মধ্যেই তাঁর মজাদার পোস্ট সকলের মন বেশ ভালো করে দেয়। কখনও বিভিন্ন রূপে সেজে ওঠেন অঙ্কুশ। তাঁর এই ফিল্টারের চটে নেটিজেনদের পেটে হাসতে হাসতে প্রায় খিল ধরে যায়, কখনও আবার তাঁর কমেন্ট কিংবাা মজার কাণ্ড বেশ উপভোগ করে করে ভক্তমহল। জি বাংলা সা রে গা মা পা মঞ্চে তাঁর সঞ্চালনার মূলেও ছিল সেই একই ইউএসপি। এবার নর্থবেঙ্গল থেকে তাঁর পোস্ট সামনে আসতেই আবারও সকলের নজরে এলো তা, হলিউড মানেই স্পাইডারম্যান, ব্যাটম্যান, ছোটদের বেশ প্রিয় এই সুপারম্যান চরিত্রেরা। আর যদি হয়ে থাকে এমন কোনও চরিত্রের সৃষ্টি যার নাম হবে টি-ম্য়ান তাকে দেখতে কেমন হতে পারে! চায়ের বাগানে পোজ, পিঠে চা তোলার ঝুরি, তাহলেই কেল্লা ফতে, আর এবার এমনই এক চরিত্র নিয়ে হাজির হলেন অঙ্কুশ ।

আরও পড়ুন- Big B Stuff COVID 19 Positive: অমিতাভ বচ্চনের বাড়িতে আবারও করোনার থাবা, আতঙ্কে ভক্তমহল

আরও পড়ুন- Raj-Subhasree COVID 19 Positive: টলিপাড়ায় বাড়ছে কোভিড, পক্স সারতেই ফের করোনার কবলে রাজ-শুভ

 

ছবি দেখে বিষয়টা স্পষ্ট যে এই ছবি তোলা উত্তরবঙ্গের চা বাগানে, সেখানে  কী উদ্দেশ্যে বর্তমানে রয়েছেন অঙ্কুশ তা স্পষ্ট নয়, তবে মজার ছলে শেয়ার করা এই ছবি দর্শকদের বেশ মনে ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে নতুন বছরের শুভেচ্চা জানাতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েচিলেন তিনি, শেয়ার করেছিলেন একটি ভিডিও, যেখানে তাঁকে সাফ বলতে শোনা যায়, যে নতুন বছর একগুচ্ছ ভালো খবর নিয়ে উপস্থিত হবেন তিনি। বেশ কিছু ছবির খবরও শেয়ার করবেন, কিছু দিনের মধ্যেই বিস্তারিত খবর দেবেন ভক্তদের, সকলের বছরটি ভালো কাটুক, এমনই শুভেচ্ছা জানান তিনি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা