প্রথম পাঁচ-এ ঠাঁই হল না মেগা সিরিয়াল 'মিঠাই'-এর, 'সেরার সেরা'র মুকুট ছিনিয়ে নিল কে?

Published : Sep 22, 2022, 05:08 PM IST
প্রথম পাঁচ-এ ঠাঁই হল না মেগা সিরিয়াল 'মিঠাই'-এর, 'সেরার সেরা'র মুকুট ছিনিয়ে নিল কে?

সংক্ষিপ্ত

 প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রাখতে পারল না মেগা সিরিয়াল মিঠাই। কিছুদিন আগেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি।  নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে । তবে শুধু মিঠাই নয়. বরং  গাটছড়াকে  হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'ধুলোকণা'। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

বেশ কয়েক সপ্তাহ ধরেই  টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে এ সপ্তাহেও ভাগ্য ফিরল না মিঠাই-এর। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। এবার সেরা ৫-এ নিজের জায়গা করে নিতে পারল না ।বরং সকলকে চমকে দিয়ে মিঠাই, গাটছড়াকেহারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক ' ধুলোকণা'।

বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা।  চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।  তবে প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রাখতে পারল না মেগা সিরিয়াল মিঠাই। কিছুদিন আগেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি।  নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে । তবে শুধু মিঠাই নয়. বরং  গাটছড়াকে  হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'ধুলোকণা'। হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।  একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

 
ধুলোকণা:  ৮.২  (প্রথম)

আলতা ফড়িং: ৮.০ (দ্বিতীয়)

গাঁটছড়া: ৭.৯ (তৃতীয়)

গৌরি এলো: ৭.৯ (তৃতীয়)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৭.৩ (চতুর্থ)

জগদ্ধাত্রী: ৭.১  (পঞ্চম)

মিঠাই: ৭.০ (ষষ্ঠ)

সাহেবের চিঠি: ৬.১ (সপ্তম)

খেলনা বাড়ি: ৬.১ (সপ্তম)

অনুরাগের ছোঁয়া:  ৬.০  (অষ্টম)

মাধবীলতা: ৫.৮ (নবম)

এই পথ যদি না শেষ হয়:  ৫.৫ (দশম)

 

স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ।  চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.২) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল 'ধুলোকণা' । (৮.০) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' । (৭.৯) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গাঁটছড়া', 'গৌরি এলো' ।    (৭.৩) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে  'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ।  (৭.১) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'।  (৭.০) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক  'মিঠাই'।   (৬.১) পয়েন্টে  সপ্তম  স্থানে রয়েছে ধারাবাহিক  'সাহেবের চিঠি','খেলনা বাড়ি'। (৬.০)পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'।  (৫.৮) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক 'মাধবীলতা'। (৫.৫) পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়' ।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা