মানসিক অবসাদ নাকি সম্পর্কের টানাপোড়েন, আগেও দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা

Published : May 26, 2022, 03:09 PM ISTUpdated : May 26, 2022, 04:48 PM IST
মানসিক অবসাদ নাকি সম্পর্কের টানাপোড়েন, আগেও দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা

সংক্ষিপ্ত

পল্লবীর দে আকস্মিক মৃত্যু যেন সকলকে নাড়িয়ে দিয়েছে। মডেল অভিনেত্রী বিদিশাও পল্লবীর মৃত্যু সংবাদে ভেঙে পড়েছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছিলেন, 'মানে এসব কী? মানতে পারলাম না'। এই পোস্ট করার ১০ দিনের মধ্যে সেই আত্মহত্যার পথই বেছে নিলেন বিদিশা দে মজুমদার। তবে এই প্রথমবার নয়, এর আগেও দুবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বিদিশা দে মজুমদার, উঠতি মডেলের মৃত্যুতে নয়া তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। মডেল অভিনেত্রীর পরিবার ও বন্ধুদের দাবি, পল্লবী দে-র মতো সম্পর্কের টানাপোড়েনের জন্যই আত্মহত্যা করেছেন বিদিশা। এছাড়াও পরিচিতরা জানিয়েছেন, বিদিশার হাতে কোনও কাজের অভাব ছিল না। মডেল হিসেবেও আয়ও খারাপ ছিল না, সুতরাং অর্থাভাবের কোনও সমস্যা ছিল না।

১৫ মে রবিবার সকাল ৯ টা ৫০ মিনিটে গড়ফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পল্লবী দে-র নিথর দেহ। মৃত্যুর পর কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি অভিনেত্রীর ফ্ল্যাট থেকে। পল্লবীর আকস্মিক মৃত্যুকে খুন বলে দাবি করেছেন প্রয়াত অভিনেত্রীর বাবা। ইতিমধ্যেই ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ  দিয়েছে আলিপুর আদালত। অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে আগামী ২৬ শে মে পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে। তারপর থেকেই অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে লাগাতার জেরা করেই চলেছে পুলিশ।  অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর মাত্র ১০ দিনের মাথাতেই ফের রহস্য মৃত্যু টলিপাড়ায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মহত্যা করেছেন বিদিশা। বুধবার নাগেরবাজারের  ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেত্রীকে। সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তবে সেখানে ঠিক কী লিখেছেন তা প্রকাশ্যে আনেন নি পুলিশ।

পল্লবীর দে আকস্মিক মৃত্যু যেন সকলকে নাড়িয়ে দিয়েছে। মডেল অভিনেত্রী বিদিশাও পল্লবীর মৃত্যু সংবাদে ভেঙে পড়েছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছিলেন, 'মানে এসব কী? মানতে পারলাম না'। এই পোস্ট করার ১০ দিনের মধ্যে সেই আত্মহত্যার পথই বেছে নিলেন বিদিশা দে মজুমদার। তবে এই প্রথমবার নয়, এর আগেও দুবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বিদিশা দে মজুমদার, উঠতি মডেলের মৃত্যুতে নয়া তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। মডেল অভিনেত্রীর পরিবার ও বন্ধুদের দাবি, পল্লবী দে-র মতো সম্পর্কের টানাপোড়েনের জন্যই আত্মহত্যা করেছেন বিদিশা। এছাড়াও পরিচিতরা জানিয়েছেন, বিদিশার হাতে কোনও কাজের অভাব ছিল না। মডেল হিসেবেও আয়ও খারাপ ছিল না, সুতরাং অর্থাভাবের কোনও সমস্যা ছিল না।

বিদিশার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, জিম ট্রেনার অনুভব বেরার সঙ্গে সম্পর্ক ছিল বিদিশা দে মজুমদারের।  তবে  কয়েকদিন আগেই সেই সম্পর্কে ভাঙন ধরেছিল। অন্য সম্পর্কে জড়িয়ে পরে অনুভব, সেকথা জানতে পেরেই মন ভেঙেছিল বিদিশার মন। ইদানিং হামেশাই বিদিশা বলতেন, পল্লবীর মতো ফুরিয়ে যেতে ইদানীং আমারও খুব ইচ্ছে করে। মৃত্যুর আগেও সোশ্যাল মিডিয়া ফেসবুকেও অ্যাক্টিভ ছিলেন বিদিশা। তবে দিনকয়েক ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বিদিশা। তার পরিচিতি মহলও দাবি করেছেন, গত কয়েকদিন ধরেই নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন বিদিশা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও সেই যন্ত্রণা তুলে ধরছিলেন বিদিশা। তবে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বিদিশা। এই নিয়েই জল্পনা বাড়ছে। জিম টেনার অনুভবকে রীতিমতো পাগলের মতো ভালবাসতেন বিদিশা। সবসময়েই বলতেন, 'ওকে ছাড়া আমি বাঁচব না'।  অনুভবের সঙ্গে অন্য মেয়ের ঘনিষ্ঠতা বাড়তেই বিষন্নতা ঘিরে ধরেছিল  বিদিশাকে। নিয়মিত নেশাও করতেন বিদিশা দে মজুমদার। কিছুদিন ধরেই ঋতুস্রাবের সমস্যা হচ্ছিল মডেলের, তার মধ্যেই অনুভবের সঙ্গে দুরত্বের সৃষ্টি হয়। আর এর মধ্যেই আত্মহত্যা করেন বিদিশা। আজ সাগর দত্ত হাসপাতালে অভিনেত্রীর ময়নাতদন্ত করা হবে। মাত্র ২১ বছরেই শেষ হয়ে গেল তরতাজা প্রাণ। মডেলের রহস্য মৃত্যু নিয়ে জল্পনা তুঙ্গে। 

আরও পড়ুন-স্তন বার করে 'ব্রা'-র উপর জ্যাকেট চাপিয়েই পার্টিতে হাজির মালাইকা, অন্তর্বাস দেখাতেই চরম ট্রোলড

আরও পড়ুন-স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা

আরও পড়ুন-৫০ -এও এভারগ্রিন করণ, বুক খোলা জ্যাকেটে অন্তর্বাস দেখিয়ে পার্টির মধ্যমণি মালাইকা, রইল চাঁদের হাটের একঝলক

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা