জিৎ না দেব, বিতর্কে রণক্ষেত্র বসুশ্রী

Published : Jun 06, 2019, 07:00 PM IST
জিৎ না দেব, বিতর্কে রণক্ষেত্র বসুশ্রী

সংক্ষিপ্ত

রণক্ষেত্রের চেহারা নিল বসুশ্রী সিনেমা হল ঈদের মরশুমে হাতাহাতি জিৎ-দেব ভক্তদের 

ইদের মরশুমেই মুক্তি পেল টলিউডের দুই মহারথীর ছবি। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। একই সঙ্গে ইদের মরশুমে পর্দায় হাজির দুই তারকা। তাদের লড়াইটা বক্স হলেও ভক্তের লড়াইটা এই দিন বেজায় জটিল হয়ে ওঠে বসুশ্রী সিনেমাহল চত্বরে। এখানের লড়াইটা ছিল মুখোমুখি, তবে দুই তারকার মধ্যে নয়, লড়াই তাদের ভক্তদের মধ্যে। বসুশ্রী সিনেমাহলে ইদের দিন একই সঙ্গে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি কিডন্যাপ ও জিৎ অভিনীত ছবি শেষ থেকে শুরু। দুই অভিনেতারই বাংলায় ভক্তের সংখ্যা বিপুল। শুধু তাই নয়, এই দিন জুটির লড়াইয়েও সামিল হয়েছে এই দুই ছবি। কার নজরে সেরা কে, ভক্তদের সেই তর্কেই জল গড়ালো বহু দূর।

প্রথম দিন, প্রথম শো দেখার উচ্ছাসেই যখা সময়ে বসুশ্রী হলের সামনে হাজির হয়েছিলেন জিৎ ভক্তরা। ঠিক সেই সময়ই শেষ হয় কিডন্যাপ ছবির প্রথম শো। ছবি দেখে বেরিয়ে আসার পথে তাদের চোখে পড়ে জিৎ ভক্তদের হাতে ফুল, মালা, নারকেল, দুধ প্রভৃতি। সেই দেখেই বাঁকা কথা ছুঁড়ে দেয় দেব ভক্তের দল। মুহুর্তে পরিস্থির চেহারাটা যায় বদলে। তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দুই তারকার ভক্তের দল।

শুরুটা কথা কাটাকাটি দিয়ে হলেও শেষে তা হাতাহাতির পর্যায় পৌঁচ্ছায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে হাজির হয় ভবানীপুর থানার পুলিশ। দুই পক্ষকে প্রেক্ষাগৃহের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় এবং দিনভর বসুশ্রীর সামনে এই দিন পুশিল পাহাড়ারত থাকেন।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা