পর্দায় প্রথম দেব-সৌমিত্র চট্টোপাধ্যায়, আগামী মাসেই শুরু ছবির শ্যুটিং

Published : May 28, 2019, 12:17 AM IST
পর্দায় প্রথম দেব-সৌমিত্র চট্টোপাধ্যায়, আগামী মাসেই শুরু ছবির শ্যুটিং

সংক্ষিপ্ত

জুন মাসেই শুরু পরবর্তী ছবির শ্যুটিং পাসওয়ার্ডের পর আবারও পাওল- দেব

একদিকে নির্বাচন প্রচার, অপর দিকে কিডন্যাপ, পাসওয়ার্ড, নিখুঁত ব্যালেন্স-এর  তকমা দেব পেয়েছেন আগেই। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। হাজারও ব্যস্ততার মাঝেই সময় বার করে নতুন ছবির অফারও গ্রহণ করেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন সেই খবর। আগামী মাসেই শুরু হবে ছবির শ্যুটিং।

ছবির নাম সাঁঝবাতি। এই ছবিতে অভিনয়ে থাকছেন দেব, অর্পিতা চট্টোপাধ্যায় ও পাওলি দাম। সঙ্গে থাকছেন দুই প্রবীণ তারকা, লিলি চক্রবর্তী ও সৌমিত্র চট্টোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপটে রয়েছে নিপাট এক পারিবারিক গল্প। যেখানে সম্পর্কের ভাঁজে লুকিয় থাকে হাজারও অনুভূতি।

দেব-পাওলি জুটি এই ছবিতে নতুন নয়। কারণ তারও আগে শুরু হয়েছে পাসওয়ার্ড ছবির শ্যুটিং। সেখানেও এই জুটিকে পাবেন দর্শক। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দেব বড় পর্দায় এই প্রথম পাশাপাশি ধরা দেবে দর্শক সন্মুখে।

প্রসঙ্গত, মে মাসে দেব বেজায় ব্যস্ত পাসওয়ার্ড ছবির শ্যুটিং নিয়ে। ৪২ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও পুরুলিয়ায় চলছে ছবির কাজ। তড়িঘড়ি শেষ করতে হবে পাসওয়ার্ডের শ্যুটিং। জুন মাসের মধ্যেই নতুন প্রজেক্ট-এ হাত দেবেন দেব। সাঁঝবাতি ছবিতে খানিক ভিন্ন লুকে পাওয়া যাবে তাকে। দর্শকদের এবার পারিবারিক স্বাদের এক ছবি উপহার দিতে চলেছেন দেব। যদিও ছবির বিষয় বিস্তারিতভাবে এখনও কিছু জানাননি অভিনেতা।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা