দর্শকদের শ্বাসপ্রশ্বাসটাই আমাকে টেনে নিয়ে যায় বারবার , জানালেন হারানো সুর ছবির অভিনেত্রী গুলশনারা

Published : Nov 25, 2019, 09:01 PM IST
দর্শকদের শ্বাসপ্রশ্বাসটাই আমাকে টেনে নিয়ে যায় বারবার , জানালেন হারানো সুর ছবির অভিনেত্রী গুলশনারা

সংক্ষিপ্ত

সম্প্রতি শহরে বাংলা ছবি 'হারানো সুর'-র শুটিং শুরু হল  মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন কৌশিক রায় ও  গুলশনারা  নাগরিক জীবন অনেক সময় সম্পর্কে দূরত্ব নিয়ে আসে  সম্পর্কের মাঝে আসা জটিলতা নিয়েই এই ছবির প্রেক্ষাপট

সম্প্রতি শহরে বাংলা ছবি 'হারানো সুর'-এর শুটিং শুরু হল। তবে এ ছবিতে উত্তম-সূচিত্রার কোনও যোগাযোগ নেই। এখানে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক রায় ও অভিনেত্রী গুলশনারা খাতুন। এই ছবির গল্পকার ও সংলাপ লিখেছেন, ইন্দ্রানী মুখোপাধ্য়ায়। সম্পর্কের মেঘের মাঝেই মনের কিনারা খুঁজতে গিয়েই এই ছবির গল্প নতুন মোড় নেয়।

'হারানো সুর' ছবির অভিনেত্রী গুলশনারা খাতুন জানালেন, সম্পর্কের জটিলতা নিয়েই এই ছবির প্রেক্ষাপট। থিয়েটার করতে গিয়েই হঠাৎ এই ছবির কথা আমি শুনি। স্কিপট পছন্দ হয়ে যায়। এবং কৌশিক রায়ের সঙ্গে কাজ করার একটা ইচ্ছেও তাঁর ছিল। তিনি আরও জানালেন নাগরিক জীবন অনেক সময় সম্পর্কে দূরত্ব নিয়ে আসে। তাই পাশাপাশি শুয়েও দুটো মানুষ  হয়তো সোশ্য়াল সাইটে ডুবে আছে। কোথাও যেনও কথা হারায়েছে সম্পর্কের মাঝের থেকে। তিনি ছবির গল্পের বাইরে এসে আরও জানালেন, তাঁর সেলুলয়েড ও থিয়েটারে স্টেজ দুই পছন্দের। কিন্তু থিয়েটারে স্টেজ থেকেই যেহেতু অভিনয় শুরু, তাই স্টেজের ক্ষেত্রে দর্শকদের শ্বাসপ্রশ্বাসটা সরাসরি অনুভব করা যায়। 

 'হারানো সুর'  ছবির সংগীত পরিচালক জানালেন, বাউল সম্রাটের একটি আঞ্চলিক গানকে নতুন করে এই ছবিতে পুণনির্মান করা হয়েছে।এই ছবির পরিচালক অনিরুদ্ধ ঘোষ জানালেন,এই ছবিটি আর দশটা ছবি থেকে এখানেই আলাদা যেখানে পরকীয়া নিয়ে গল্প এগোয়নি। সম্পর্কের খুব সূক্ষ জায়গাগুলি নিয়েই এই ছবি তৈরি হচ্ছে।  এই মুহূর্তে হারনো সুর ছবিটি শুটিং জোরকদমে চলছে, পরিচালক নিজেই জানালেন খুব শীঘ্রই এই ছবি মুক্তি পাবে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী