সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট কোয়েলের, নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল ছবি

Published : May 05, 2020, 02:09 PM ISTUpdated : May 05, 2020, 02:12 PM IST
সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট কোয়েলের, নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

মা হলেন কোয়েল মল্লিক সম্প্রতি নিজের টুইটারে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী  সদ্যোজাতর পাশে বাবা নিসপাল সিং কেও দেখা গেছে  মুহূর্তের মধ্যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

মা হলেন কোয়েল মল্লিক। মে মাসের শুরুতেই সেই সুখবর মিলল।  মে মাসের শুরুতেই সেই সুখবর মিলল।  আজ ভোর ৫ টার সময়ে  কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।  কোয়েলের মা হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই টলিউড খুশির হাওয়া বইছে। এদিকে মল্লিক ও রানে পরিবারের সকলেই খুশি। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন-মা হলেন টলি অভিনেত্রী কোয়েল, সাতসকালেই খুশির খবর টলিউডে...

সম্প্রতি নিজের টুইটারে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে। সদ্যোজাতর পাশে বাবা নিসপাল সিং কেও দেখা গেছে। দেখে নিন ছবিটি। 


২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে গাটছড়া বাঁধেন কোয়েল। আপাতত পুত্রসন্তান নিয়ে ভীষণই খুশি সকলেই।  বরাবরই স্পষ্টবক্তা কোয়েল। কোন জল্পনা, কল্পনায় তিনি যেতে নারাজ। তার প্রমাণ তিনি নিজে দিয়েছেন । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি পোস্টকার্ডের মাধ্যমেই প্রেগনেন্সির খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বাজেটের দিন সকালেই উত্তপ্ত পরিস্থিতিতে সুখবর নিয়ে হাজির হয়েছিলেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে প্রত্যেকেই ভীষন ভাবে উচ্ছ্বসিত ছিলেন।সপ্তম বিবাহবার্ষিকীর দিনেই সবথেকে খুশির খবরটি শুনিয়েছিলেন অভিনেত্রী। আর এবার নিজের বেবি বাম্পের ছবি দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন। কালো পোলকা আর তার সঙ্গে ফুলের জন্যই ছবিটি যেন আরও বেশি আর্কষণীয় হয়ে উঠেছে। বেবিবাম্প নিয়ে প্রত্যেকেরই কম বেশি আগ্রহ রয়েছে। আর নিজেদের চেহারা, পোশাক বিভিন্ন কারণের জন্য অনেকেই এই বেবিবাম্প নিয়ে কটাক্ষের শিকার হয়। কেউ অন্তঃসত্ত্বা থাকাকলীনও বেবিবাম্পের ছবি দিতে অতটা আগ্রহী নয়, আবার কেউ অন্তঃসত্ত্বা না হয়েও বেবিবাম্পের কটাক্ষের শিকার । এই ঘটনা নতুন নয়। টলি থেকে বলি হামেশাই এই ঘটনা প্রকাশ্যে আসছে। এদের মধ্যে আবার কেউ কেউ বেবিবাম্প নিয়ে এতটাই উৎসাহিত যে অন্তঃসত্ত্বা থাকাকালীন মাতৃত্বের স্বাদ অনুভবের প্রতিটি মুহূর্ত শেয়ার করেন ফ্যানেদের সঙ্গে। 

আরও পড়ুন-কোটি কোটি টাকার লোভেই কি অনিল আম্বানির সঙ্গে ভিড়েছিলেন ঐশ্বর্য, খোলসা করলেন নিজেই...

সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থাতেও পরিচালক অরিন্দম শীলের  'ঝড় থেমে যাবে একদিন' শর্টফিল্মে অভিনয় করেছেন কোয়েল। তবে এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর। ইতিমধ্যেই লকডাউনের জেরে কোয়েলের আপকামিং ছবি 'রক্তরহস্য'  এবং 'বনি' ছবির শ্যুটিং পিছিয়ে গেছে। লকডাউন মিটলে ও তার সন্তান পৃথিবীতে আসার পরই ছবিগুলি মুক্তি পাবে। তবে মা হওয়ার পর ফের কবে টলিউডে কামব্যাক করবেন অভিনেত্রী তা নিয়ে জল্পনা বাড়ছে।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা