কৌশানির জন্মদিন, প্রেমিকাকে নিয়ে বনি পাড়ি জমালেন কোনখানে

Published : May 20, 2019, 12:42 PM ISTUpdated : May 20, 2019, 01:07 PM IST
কৌশানির জন্মদিন,  প্রেমিকাকে নিয়ে বনি পাড়ি জমালেন কোনখানে

সংক্ষিপ্ত

বনি-কৌশানি রোম্যান্স কৌশানির জন্মদিনে কী প্ল্যান করলেন বনি সামনে এল কৌশানির পোস্ট করা ছবি

কাজের ফাঁকে খানিক বিরতি। নিজেদের মতন করে জন্মদিন পালন করতে বেড়িয়ে পরলেন বনি-কৌশানি। শুক্রবার অর্থাৎ ১৭ই মে কৌশানি মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে টলিপাড়ার সকলেই তাঁকে শুভেচ্ছা জানান নিজের মতন করে। কিন্তু গার্লফ্রেন্ড-এর প্রতি একটা বিশেষ কর্তব্য তো থেকেই যায়। আর সেই সুবাদেই তড়িঘড়ি প্ল্যান করা বনির। জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি দিয়ে বনি শুভেচ্ছা জানালেও, একটু ভিন্ন পরিকল্পনা ছিল। কাজের ব্যস্ততা থেকে খানিক সময় বার করে শুধু কৌশানিকে কোয়ালিটি টাইম গিফট করা। আর তাই জন্মদিনের পরেই বেড়িয়ে পড়লেন দুজনে। ডেস্টিনেশন নিয়ে দুই তারকাই মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য সেই আপডেট নিশ্চয় দেবেন তারা। আপাতত এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশানি।

প্রসঙ্গত, বনি-কৌশানি এখন টলিউডের সবথেকে জনপ্রিয় কপত কপতি। গত ছয় বছরে তাদের সম্পর্কে সমীকরণটা খুব দ্রুত পাল্টাতে দেখেছে দর্শক। ২০১৪ থেকেই একে অপরকে চেনা, পরিচালক রাজ চক্রবর্তীর ছবি পারবো না আমি ছাড়তে তোকে ছবিতে অভিনয় করার সুযোগ আসে দুই তারকার। তারপর একে একে চার ছবিতে অভিনয়। কেরিয়ারের শুরুতে দুজন ভালো বন্ধু হলেও পরে সে সম্পর্কের জল গড়াতে থাকে অন্যদিকে। এক বছর পর থেকেই সে আভাস মিললেও প্রকাশ্যে সে সংবাদ উঠে আসে ২০১৭ সালে ভ্যালেন্টাইন ডে-র দিন। সোশ্যাল মিডিয়ায় বনি পোস্ট দিয়ে রটনা গুজবকে সত্য বলে ঘোষনা করেন।

হাতে তখন তাদের দুটো ছবি, তোমাকে চাই আর জিও পাগলা। রিল থেকে রিয়েল লাইফ চুটিয়ে প্রেম পর্ব শুরু হয় দুই তারকার। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের গভীরতাও বাড়তে থাকে ক্রমশ। এরপর আসে গার্লফ্রেন্ড ছবির অফার, সেও দর্শক মনে একই ভাবে জায়গা করে নেয়। ভ্রমণ থেকে ফিরেই এই জুটির নতুন ছবি জানবাজ-এর বাকি কাজে হাত দেবেন তারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্টার মুক্তি পেয়েছে এই ছবির। 

তবে জন্মদিনে শুভেচ্ছাবার্তায় গার্লপ্রেন্ড-এর প্রতি কী লিখলেন বনি, দেখুনঃ

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা