ভুলে গিয়েছেন নিজের পরিচয়, রাস্তার মাঝে এ কী করছেন মধুমিতা

Published : Nov 10, 2020, 10:45 PM ISTUpdated : Nov 11, 2020, 04:17 PM IST
ভুলে গিয়েছেন নিজের পরিচয়, রাস্তার মাঝে এ কী করছেন মধুমিতা

সংক্ষিপ্ত

মধুমিতা ভুলে গিয়েছেন নিজের পরিচয় টলিউডের সেক্সি ডিভার রূপ ছেড়ে ভিন্ন রূপে ধরা দিলেন অভিনেত্রী পাহাড়ি রাস্তায় এ কী করছেন মধুমিতা নিজেকে ভুলে অন্য জীবন নায়িকার

পাহাড়ে গিয়ে মধুমিতা যে আর টলিউডের ডিভা নন তা স্পষ্ট। এ যেন এক অন্য মধুমিতা। এই পরিবেশের স্বাধীন তিনি। গ্ল্যামারের জগৎ থেকে বহু দূরে যেখানে তাঁকে কেউ অভিনেত্রী হিসাবে চেনেন না সেখানেই তিনি যেন বেশি খুশি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জুড়ে এই রেশই ছড়িয়ে পড়েছে। পাহাড়ের কোলে নীরবে বসে মধুমিতা। আশপাশে নেই কোনও মানুষ। কেবল শান্ত, স্নিগ্ধ পরিবেশে মন ডুবেছে অভিনেত্রীর। রাস্তার মাঝেই পেয়েছেন অসংখ্য মুরগীর ছানা। তাদের পিছনে বাচ্চা মেয়ের মত দৌঁড়ে বেড়াচ্ছেন তিনি।

সেই ভিডিও ভাইরাল  হয়েছেন সাইবারদুনিয়ায়। চোখ বন্ধ করে সেই ভিন্ন পৃথিবীতে প্রবেশ করতেই মুহূর্তগুলি যেন একে একে হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। এমনই মন খারাপ আবার মন ভাল করা মিক্সড ফিলিংস নিয়ে ছবি পোস্ট করলেন মধুমিতা।  মধুমিতা সরকার আপাতত শহর ছেড়ে এখন বহু দূরে। ফ্লাইটে ভিডিও করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিকিমে একা ঘুরে বেরানোর ভিডিও পোস্ট করতেই খানিক ভয় পেয়ে উঠেছিল তাঁর ভক্তরা। ঘন জঙ্গলে একা একা কী করছেন তিনি। প্রশ্ন সকলের। পাহাড়ি গ্রামের লোকেরা তাঁকে সেখানে যেতেও বারণ করেছিল। 

 

 

তবে মন থেকে মধুমিতা এক্সপ্লোরার। একা একা পরিবেশের মজা না নিয়ে শান্ত হয়ে বসেন না তিনি। তাই সাবধানতা অবলম্বন করেই বেরিয়ে পড়েছেন। জঙ্গল জুড়ে ঝি ঝি পোকার ডাক। সরু পাহাড়ি রাস্তা চলে গিয়েছে নিচের দিকে। সেই রাস্তাতেই একা একা ঘুরে ভিডিও করছেন। সেই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পাহাড়ের চেয়ে মধুমিতার সমুদ্রের চেয়ে ঢের বেশি পছন্দ তা তিনি আগেও জানিয়েছেন। ট্রেকিং, হাইকিং এসবের মধ্যেই নিজের কারিকুলার অ্যাক্টিভিটি সীমিত রাখেন। যা দেখে রীতিমত মুগ্ধ হতে থাকে তাঁর ভক্তরা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা