ভালবাসার বার্তা দিয়ে কী বললেন মিমি, দেখুন ভিডিও

swaralipi dasgupta |  
Published : Jun 10, 2019, 06:37 PM IST
ভালবাসার বার্তা দিয়ে কী বললেন মিমি, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

নিজের সব চেয়ে প্রিয় সঙ্গীকে নিয়ে ভিডিও পোস্ট করলেন নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী। মিমির পোষ্যের সঙ্গে তাঁর ফলোয়াররা ভাল মতোই পরিচিত। কারণ এই পোষ্যের সঙ্গেই সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মিমি। সম্প্রতি মিমি আরও একটি ভিডিও পোস্ট করেন।

নিজের সব চেয়ে প্রিয় সঙ্গীকে নিয়ে ভিডিও পোস্ট করলেন নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী। মিমির পোষ্যের সঙ্গে তাঁর ফলোয়াররা ভাল মতোই পরিচিত। কারণ এই পোষ্যের সঙ্গেই সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মিমি। সম্প্রতি মিমি আরও একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটির মাধ্যমে ভালবাসার বার্তা দিলেন নায়িকা। 

এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয় পোষ্যের সঙ্গে খুনশুটি করছেন মিমি। পোষ্যের কানে গিয়ে কথা বলছেন নায়িকা। ভিডিও-র ক্যাপশনে মিমি লিখেছেন পৃথিবীতে আর কী প্রয়োজন শুধু ভালবাসা ছাড়া। আমরাই পারি। ঘৃণা ও হিংসার থেকে এ অনেক ভাল। চেষ্টা করে দেখুন । 

 

 

মিমি যে অবলা জীবদের ভালবাসেন তা এর আগেও বার বার বলেছেন। ভোটের প্রচারের সময়েও  বলেছিলেন, মানুষের সঙ্গে সঙ্গে অবলা প্রাণীদের জন্যও কাজ করবেন তিনি। 

শুধু কুকুর বিড়ালই নয়। তিনি সমাজে সচেতনতা আনার জন্য বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারুইপুরে গিয়ে গাছও লাগিয়েছেন মিমি। মিমি বারুইপুরে গিয়ে বলেন, মিমি চক্রবর্তী বলেন, "আমরা সবাই অনেক বড় বড়  কাজের কথা বলি। কিন্তু এর মাঝে ছোট ছোট কাজগুলির কথা ভুলেই যাই। সেগুলির দিকে নজর রাখতে হবে। আমরা কলকাতায় থাকি বলে সেভাবে গাছ লাগাতে পারি না। কিন্তু এই সব জায়গায় আমরা সহজেই গাছ লাগাতে পারি।" 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা