লকডাউনে মিমি পৌঁছে গেলেন জলপাইগুড়ি, সঙ্গে নিলেন ভক্তদেরও

Published : Apr 20, 2020, 01:22 AM ISTUpdated : Apr 20, 2020, 06:32 AM IST
লকডাউনে মিমি পৌঁছে গেলেন জলপাইগুড়ি, সঙ্গে নিলেন ভক্তদেরও

সংক্ষিপ্ত

লকডাউনের মাঝে শৈশবে ফিরে গেলেন মিমি চক্রবর্তী শেয়ার করলেন বাড়িতে কাটানোর সময়ের ভিডিও জলপাইগুড়ির সেই পুরনো বাড়িতেই গুছিয়ে রাখা তাঁর সমস্ত স্মৃতি

লকডাউনের মাঝে সুদূর জলপাইগুড়ি পৌঁছে গেলেন মিমি চক্রবর্তী। নিয়ে গেলেন নিজের সমস্ত ভক্তদের। যদিও ভিডিওটি করা হয়েছে ২০১৯ সালের ডিসেম্বরের। সেই সময় নিজের জলপাইগুড়ির বাড়িতে গিয়েছিলেন মিমি। ছোটবেলার অধিকাংশ সময়টাই কাটিয়েছেন এখানে।

লকডাউনে মানুষের বহু স্মৃতিই শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ট্রেন্ডে তাল মিলিয়ে চললেন অভিনেত্রী। পোস্ট করলেন কয়েক মাস আগে শৈশবের বেড়ে ওঠা জায়গায় ভিডিও। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

আরও পড়ুনঃজ্যাকলিনের চোখ ধাঁধানো ভিডিও, সলমনের ফার্ম হাউজ পরিণত হল জিমে

আরও পড়ুনঃ"প্রতিটি দুর্ঘটনার পিছনে মুসলিম দায়ী", হিংসা ছড়ানোর দায়ে গ্রেফতার এজাজ খান

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চোদ্দো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের