টলিউডের কোন অভিনেতাকে দেখে শরীরচর্চার বিষয় অনুপ্রাণিত হন মিমি চক্রবর্তী, দেখুন

Published : May 27, 2019, 07:44 PM IST
টলিউডের কোন অভিনেতাকে দেখে শরীরচর্চার বিষয় অনুপ্রাণিত হন মিমি চক্রবর্তী, দেখুন

সংক্ষিপ্ত

টলিউডের এই তারকা এখনও পর্যন্ত সকলের কাছে আইকন রিটুইট করে প্রকাশ্যে আনলেন মিমি চক্রবর্তী

প্রফেশন যাই হোক শরীর স্বাস্থ্য সুস্থ রাখা বাঞ্ছনীয়। সে তারকাই হোক বা সাধারণ মানুষ। আর এই বিষয়কে মাথার রেখেই ইদানিং তারকারাও ক্রমাগত শরীরচর্চা, যোগার ছবি পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে। তবে সে পোস্ট-এ শরীরচর্চার উল্লেখ থাকলেও, যে তারকারা সকল ভক্তদের অনুপ্রেরণা যোগান দিয়ে থাকেন, তাদের কে অনুপ্রাণিত করে, সে বিষয় কোনও উল্লেখ থাকে না বললেই চলে।

কিন্তু এবার প্রকাশ্যে এলো মিমি চক্রবর্তীর ফিটনেস ইন্সিপিরেশনের পেছনে রয়েছে কোন তারকার নাম। রবিবার টলি-তারকা টোটা রায়চৌধুরী শ্যুটিং লোকেশন থেকে ফিরে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্টেই রিপোস্ট করে মিমি চক্রবর্তী অকপটে জানান, টোটা রায়চৌধুরীই মিমি চক্রবর্তীর শরীরচর্চার অনুপ্রেরণা। শুধু মিমিই নন, পোস্ট পাওয়া মাত্রই আবির চট্টোপাধ্যায়ও কমেন্ট করে বসেন এই ছবি দেখে।

টলিউডের এই তারকা নিজের ফিটনেসের বিষয় অত্যন্ত সচেতন। দিনের বেশ কিছুটা সময় তিনি নিজের শরীরচর্চার জন্য বরাদ্দ রাখেন। নিত্যদিন মার্শাল আর্ট অনুশীলন, যোগব্যায়ম করে শরীরকে তিনি এখনও ধরে রেখেছেন। সঙ্গে টলিউডের কাছে ফিট আইকন হয়েও রয়েগেছেন তিনি। শুধুমাত্র জিমেই সময় কাটানো নয়, সঙ্গে তিনি নিজেকে সুস্থ রাখতে খাদ্যতালিকাতেই বদল ঘটিয়েছে পুরোপুরি। ঘুম থেকে উঠে এক কাপ কফি দিয়েই দিন শুরু করেন তিনি। সারাদিন খিদে না পেলে খুব একটা খাবারের দিকে ঝোঁকেন না অভিনেতা।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা