হল্টার বিকিনি ব্লাউজে মিমির Reminder ভিডিও, হটনেসের সীমা ছাড়ালেন সাংসদ-অভিনেত্রী

Published : Jan 19, 2021, 08:35 PM IST
হল্টার বিকিনি ব্লাউজে মিমির Reminder ভিডিও, হটনেসের সীমা ছাড়ালেন সাংসদ-অভিনেত্রী

সংক্ষিপ্ত

শীতের দিনেও উষ্ণতার ছোঁয়া হটনেসের সীমা ছাড়ালেন মিমি চক্রবর্তী হল্টার ব্লাউজ, শিফন শাড়িতে ভিডিওতে ধরা দিলেন অভিনেত্রী নিমেষে ভাইরাল সাংসদ-অভিনেত্রী

মিমি চক্রবর্তীর হটনেসের মাত্রা যেন ক্রমশ ছাড়িয়েই চলেছে। দিনের পর দিন গ্ল্যামারাসও হয়ে উঠছেন বাংলার প্রথম সারির অভিনেত্রী মিমি। এই গ্ল্যামারের পিছনে রহস্য একটাই। মন থেকে খুশি থাকা। জীবনে পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়ার কারণে তিনি সর্বদা এত খুশি থাকেন। তাঁর আনন্দের কোন ঠিকানা থাকে না যখন তিনি নিজের দুই পোষ্য চিকু ও ম্যাক্সের সঙ্গে থাকেন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং চিকু, ম্যাক্স ও পরিবারকে নিয়ে সর্বদা ব্যস্ত তিনি। পাশাপাশি পেশাগত জীবন তো রয়েছেই। 

আরও পড়ুনঃCleavage Queen সোনম কাপুর, ডিপ নেকেই সংবাদ শিরনামে অনিল-কন্যা

 

তবে আরও এক জিনিস আছে যা মিমিকে চরম সুখ এনে দেয়। তা হল গান। এখন তিনিও নিজের সেই ছোটবেলার প্যাশনকে ধীরে ধীরে পেশা বানিয়ে ফেলেছেন। যদিও তেমন ইচ্ছে তাঁর নেই গানকেই পেশা বানানোর। তিনি অভিনয়েই বেশি মন দিতে চান। প্যাশনের কারণেই গান ধরে ফেলেন মাঝে মধ্যে। সম্প্রতি তাঁর মিউজিক ভিডিও 'তোমার খোলা হাওয়া'। মৌসুনি দ্বীপে গিয়ে হয়েছে গানের শ্যুটিং। সেখানকার নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিমি। গানটি মুক্তি পাওয়ার পর স্বাভাবিকভাবে তাঁর প্রশংসায় ভরে গিয়েছিল নেটদুনিয়ায়। 

 

 

সেই গানের আরও এক রিমাইন্ডার নিয়ে প্রকাশ্যে এলেন মিমি। যেখানে তাঁকে দেখা গিয়েছে এক মিউজিক ভিডিওর এক কস্টিউমে। গোলাপী রঙের হল্টার নেক বিকিনি ব্লাউজ, সঙ্গে নীল রঙের শাড়ি। নিমেষের মধ্যে তাঁর রূপে ফের মুগ্ধ সাইবারবাসী। তাঁকে দেখে একের পর এক ভক্তদের মন্তব্য, এমন রূপে তিনি আট থেকে আশির মন ভোলাচ্ছেন। মৌসুনির শীতল হাওয়া, গায়ে মাখা রোদের আলো, সঙ্গে মিমির হটনেস। স্মোকি মেকআপে মিমি এই শীতের দিনেও রীতিমত উষ্ণতা ছড়িয়ে দিলেন।   

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা