মিথিলার বিয়ের মাস দুয়েক পেরোতেই গাটছড়া বাঁধতে চলেছেন প্রাক্তন স্বামী তাহসান

Published : Feb 24, 2020, 05:40 PM IST
মিথিলার বিয়ের মাস দুয়েক পেরোতেই গাটছড়া বাঁধতে চলেছেন  প্রাক্তন স্বামী তাহসান

সংক্ষিপ্ত

মিথিলার বিয়ের দুমাস কাটতে না কাটতেই নতুন করে গাটছড়া বাঁধতে চলেছেন তাহসান তবে কি মিথিলাকে ভুলতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন তাহসান  কার সঙ্গে  নতুন জীবন শুরু করতে চলেছেন সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নিউজ অ্যাঙ্কারের সঙ্গেই তাহসানের নতুন সম্পর্ক হয়েছে

টলি ইন্ডাস্টির জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি গাটছড়া বেঁধেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।  রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সৃজিত -মিথিলা। পদ্মাপারের সুন্দরীকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার নতুন করে অন্য গুঞ্জন দানা বাঁধছে। সম্প্রতি শোনা যাচ্ছে, মিথিলার প্রাক্তন স্বামী তথা সঙ্গীত শিল্পী তাহসান গাটছড়া বাঁধতে চলেছেন।

আরও পড়ুন-আসতে চলেছে 'দাদা'র বায়োপিক, জানুন প্রধান চরিত্রে কে...

মিথিলার বিয়ের দুমাস কাটতে না কাটতেই নতুন করে গাটছড়া বাঁধতে চলেছেন তাহসান। কিন্তু কার সঙ্গে  তিনি নতুন জীবনের পথ চলা শুরু করতে চলেছেন সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্র থেকে জানা গেছে, নিউজ অ্যাঙ্কারের সঙ্গেই তার নতুন সম্পর্ক হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। তিনিই যে তাহসানের জীবনের স্পেশ্যাল পার্সন তাও দাবি করেছেন অনেকেই।

আরও পড়ুন-ট্রাম্পের প্রতিক্রিয়ায় উচ্ছসিত আয়ুষ্মান, পরিবর্তে কী আবেদন রাখলেন অভিনেতা...

আরও পড়ুন-জুতো পালিশ থেকে ইন্ডিয়ান আইডলের বিজয়ী, ট্রফি হাতে স্বপ্নপূরণ সানির...

 প্রাক্তন স্ত্রীর বিয়ের দিনই তাহসানের 'মোমোরিস কল্পতরুর গল্প'  ইউটিউবে মুক্তি পায়। ইতিমধ্যেই ৯ লাখের কাছাকাছি ভিউ হয়েছে নাটকটিতে। কিছুদিন আগে নাটকটি শেয়ার করে তাহসান ক্যাপশনে লিখেছিলেন,'কাজ দিয়েই বেঁচে থাকতে চাই'। মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। গানের জগতের পাশাপাশি  অভিনয় জগতে ফাটিয়ে অভিনয় করছেন তাহসান। ২০০৬ সালে সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয়েছিল মিথিলার। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানেন দুজনে। তাদের দুজনের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে কি মিথিলাকে ভুলতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন তাহসান।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা