বিয়ের পর প্রথম ভ্যালেল্টাইন, কী প্ল্যান মিথিলার

Published : Feb 10, 2020, 04:26 PM ISTUpdated : Feb 12, 2020, 05:51 PM IST
বিয়ের পর প্রথম ভ্যালেল্টাইন,  কী প্ল্যান মিথিলার

সংক্ষিপ্ত

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে মিথিলার ভালবাসার এই স্পেশ্যাল দিবসে কী করবেন মিথিলা কী-ই বা উপহার পেলেন প্রেমের মানুষের কাছ থেকে আপাতত টেলিড্রামা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মিথিলা

সদ্যই কয়েকদিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং পদ্মাপারের ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর প্রথম 'ভ্যালেন্টাইন ডে'। ভালবাসার এই স্পেশ্যাল দিবসে কী করবেন মিথিলা?  কী-ই বা উপহার পেলেন প্রেমের মানুষের কাছ থেকে ?এই নিয়ে সকলেরই জানার ভীষণ আগ্রহ রয়েছে। আপাতত টেলিড্রামা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মিথিলা। ওপার বাংলা আর এপার বাংলা করেই সময় যে কীভাবে চলে যাচ্ছে তা যেন বুঝতেই পারছেন না অভিনেত্রী।

আরও পড়ুন-'মোমোর মতো গর্ভে জড়িয়েছিল কন্যা সাফো', পায়ের ছাপ শেয়ার করে জানালেন কল্কি...

সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন,  হাজারো কর্মব্যস্ততার মাঝে সময় পেলেই সৃজিতের সঙ্গে দেখা করেন আসেন মিথিলা। আর প্রতিদিন একসঙ্গে থাকার দিনগুলোই ভ্যালেন্টাইন ডে। একসঙ্গে থাকার যে দিনগুলো সৃজিতের থেকে মিথিলা পেয়েছে সেগুলি নাকি তার ভ্যালেন্টাইন ডে-এর গিফট। আর সবথেকে বড় যেটা গিফট হল সেটা হল সময়। যেটা দুজনেই খুঁজে বেড়ায়। বিয়ের প্রথম ভ্যালেন্টাইনে একে অপরকে উপহার হিসেবে সময় দিতে চায় মিথিলা ও সৃজিত। ইতিমধ্যেই  সৃজিত- মিথিলার ভ্যালেন্টাইন নিয়ে সরগরম হয়েছে নেটদুনিয়া। কিন্তু ভ্যালেন্টাইন মানেই দামি উপহার, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়াটাই যে সব নয়, তা প্রমাণ করে দিলেন মিথিলা।

 

বর্তমানে  টেলিড্রামা 'প্রাইসলেস' নিয়ে ব্যস্ত রয়েছেন মিথিলা। ভ্যালেন্টাইন ডে-র কথা মাথায় রেখেই এই টেলিড্রামা আসছে। দ্বৈত চরিত্রে দেখা যাবে মিথিলাকে। মিথিলার ছোট বোন ইফফাত রশিদ মিশৌরিকে দেখা যাবে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একান্ত মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন এই দম্পতি। তবে বাংলাদেশে নয় বরং এদেশে সৃজিতের ছবিতে মিথিলাকে কবে দেখা যাবে  সেই নিয়েই আগ্রহী ফ্যানেরা। তাদের প্রেম যেন অমর। হিন্দু -মুসলিমের মিলন নয়, বরং কাটাতারের ওপারে গিয়ে মনুষ্যত্বের মিলন ঘটিয়েছেন এই নবদম্পতি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা